পাঁচ মিনিটে কমে গেল ভোট শতাংশ! নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাল তৃণমূল কংগ্রেস

পাঁচ মিনিটের মধ্যে কাঁথি উত্তর ও কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট শতাংশ প্রায় অর্ধেক হয়ে যায়৷ কীভাবে ভোটের শতাংশ এতটা কমে যেতে পারে? এই নিয়েই এবার নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুলল রাজ্যের শাসক দল৷ নির্বাচন কমিশনের টার্নআউট অ্যাপে আজ সকাল ৯টা বেজে ১৩ মিনিটের আপডেটে দেখা যায় কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রে ভোট শতাংশ ১৮.৯৫৷

তৃণমূলের অভিযোগ

তৃণমূলের অভিযোগ

তবে অভিযোগ, পরবর্তীতে কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট শতাংশ ১৮.৪৭৷ কিন্তু এর চার মিনিট পরেই ৯টা ১৭ মিনিটে দেখা যায় কাঁথি উত্তরে ভোট শতাংশ কমে হয় ৯.৪০৷ আর কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোট শতাংশ কমে হয় ১০.৬০৷ কীভাবে এতটা কমে গেল ভোট শতাংশ? প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস৷

ভোটদানের শতাংশ মাত্র ৫ মিনিটের ব্যবধানের মধ্যে অর্ধেকে নেমে এসেছে?

ভোটদানের শতাংশ মাত্র ৫ মিনিটের ব্যবধানের মধ্যে অর্ধেকে নেমে এসেছে?

তৃণমূলের টুইটার হ্যান্ডেলে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তোলা হয়েছে, কীভাবে ভোটদানের শতাংশ মাত্র ৫ মিনিটের ব্যবধানের মধ্যে অর্ধেকে নেমে এসেছে? আপনারা কীভাবে এটিকে ব্যাখ্যা করবেন? বিষয়টিকে যাতে গুরুত্ব দিয়ে দেখা হয়, নির্বাচন কমিশনের কাছে সেই আবেদনও জানিয়েছে তৃণমূল৷

ইভিএমে গোলযোগের অভিযোগ

ইভিএমে গোলযোগের অভিযোগ

এদিকে দক্ষিণ কাঁথির ইভিএমে গোলযোগের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস৷ দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের মাজনা হাই মাদ্রাসার ভোটগ্রহণ কেন্দ্রের ১৭২ নম্বর বুথের ঘটনা৷ ভোটদাতাদের অভিযোগ, তাঁরা যে চিহ্নেই ভোট দিচ্ছেন, তা পদ্মে গিয়ে পড়ছে৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা৷

ইভিএম পরিবর্তনের দাবি তুলেছে তৃণমূল

ইভিএম পরিবর্তনের দাবি তুলেছে তৃণমূল

তৃণমূলের অভিযোগ, যেখানেই ভোট দেওয়া হচ্ছে ভিভিপ্যাটে দেখা যাচ্ছে তা বিজেপিতে যাচ্ছে৷ ইভিএম পরিবর্তনের দাবি তুলেছে তৃণমূল৷ তৃণমূলের কর্মীদের বিক্ষোভের জেরে আপাতত ওই কেন্দ্রে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে৷ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ৷ অভিযোগ উঠছে, শুভেন্দু অধিকারী, অমিত শাহদের সঙ্গে নির্বাচন কমিশনের গোপন আঁতাত রয়েছে৷

বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+