সিবিআই 'নিরপেক্ষ' নয়, পাল্টা চাপ বাড়িয়ে ধর্নায় তৃণমূল কংগ্রেস

আরও পড়ুন: 'পরিবর্তনের ভোটে' সারদার থেকে ১৩০ কোটি টাকা নিয়েছিল তৃণমূল
আরও পড়ুন: ডেলোতে মমতা-সুদীপ্ত গোপন বৈঠক নিয়েও তদন্ত হবে, জানাল সিবিআই
সারদা মামলার তদন্ত যত এগোচ্ছ, ততই শাসক দলের বিভিন্ন লোকজনের নাম জড়াচ্ছে। মুকুল রায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উঠতে শুরু করেছে। এর জেরে বাস্তবিকই বিব্রত তৃণমূল। তাই 'রাজনীতিক প্রতিহিংসা'-র তত্ত্ব খাড়া করে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে তারা।
এ দিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "সিবিআই নিরপেক্ষ সংস্থা নয়। বিজেপির স্বার্থরক্ষায় নেমেছে তারা। নরেন্দ্র মোদীর অঙ্গুলিহেলনে চলছে সিবিআই। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদের অবস্থান। আসল দোষীদের আড়াল করার চেষ্টা করছে সিবিআই।"
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Kolkata : TMC workers protest outside CBI office over party leaders being interrogated in Saradha scam <a href="http://t.co/qI6Av6xqeN">pic.twitter.com/qI6Av6xqeN</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/status/509946750761586688">September 11, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে, তৃণমূলের এই কর্মসূচি নিয়ে তোপ দেগেছে বিভিন্ন মহল। আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, "চন্দ্রিমা ভট্টাচার্য যা করছেন, সেটা বেআইনি। কারণ উনি মন্ত্রী। সংবিধান মেনে চলার শপথ নিয়েছেন। এখন সরকারি সংস্থার বিরুদ্ধে ধর্নায় নেমেছেন। এ সব না করে একটু দায়িত্বশীলতা দেখানো উচিত।" অরুণাভবাবুর আরও তোপ, "উনি যদি জানেন আসল দোষী কারা, কাদের সিবিআই আড়াল করছে, তাদের নাম বলুন। নইলে এমন নাটক করে লাভ নেই।" সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "রাজ্যে পরপর ধর্ষণের ঘটনা ঘটছে। তখন এঁরা কোথায় থাকেন? কেন এভাবে প্রতিবাদ করেন না। এখন সত্যি বেরিয়ে আসছে বলে এত ভয়!" রাজ্য বিজেপির বক্তব্য, 'সততার মুখোশ' খুলে যাচ্ছে দেখে ভয় পেয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই ধর্নার কর্মসূচি।












Click it and Unblock the Notifications