সিপিএম-এর রক্তদান শিবিরে হামলার পর এবার লক্ষ্য বিজেপির অফিস! দিনহাটায় ব্যাপক ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল
হাওড়ায় সিপিএম-এর রক্তদান শিবিরে হামলার পরে এবার বিজেপির কার্যালয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের দিনহাটায় ২ নম্বর বুড়িরহাট এলাকায় এই হামলা করা হয় বলে অভিযোগ করেছে বিজেপি।
হাওড়ায় সিপিএম-এর রক্তদান শিবিরে হামলার পরে এবার বিজেপির কার্যালয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের দিনহাটায় ২ নম্বর বুড়িরহাট এলাকায় এই হামলা করা হয় বলে অভিযোগ করেছে বিজেপি। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপির পার্টি অফিসে হামলা, ভাঙচুর
দিনহাটার বুড়ির হাটে বিজেপির দলীয় কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর। বিজেপির অভিযোগ তৃণমূলের তরফ থেকে এই হামলা। পাশাপাশি বিজেপির স্থানীয় নেতৃত্বকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। খবর পেয়ে এলাকায় যায় পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একবার নয়, দুবার হামলা
বিজেপির মণ্ডল সভাপতির অভিযোগ প্রথমবার ভাঙচুরের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু পরবর্তী সময়ে পুলিশ চলে গেলে ফের তৃণমূলের গুণ্ডাবাহিনী ফের হামলা চালায় ও ভাঙচুর করে।

হাওড়ার বাঁকড়ায় সিপিএম-এর রক্তদান শিবিরে হামলা
৫ সেপ্টেম্বর এলাকার প্রাক্তন সিপিএম নেতা জীবন দাসের প্রয়ান দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছিল সিপিএম। সেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ২০১১-য় বন্ধ গয়ে যাওয়া সিপিএম পার্টি অফিসে। এই পার্টি অফিসটি কয়েকমাস ধরেই খোলা হচ্ছে।
সিপিএম-এর তরফে অভিযোগ করা হয়েছে, বাঁকড়া ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধানের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে দাবি স্থানীয় সিপিএম-এর। রক্তদান শিবিরে ভাঙচুরের পাশাপাশি, চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়। যেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তার ছাদেইট ও বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ।

অভিযোগ অস্বীকার তৃণমূলের
সিপিএম-এর রক্তদান শিবিরে হামলায় অভিযোগ অস্বীকারের মতো দিনহাটায় বিজেপির দফতরে হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।












Click it and Unblock the Notifications