ভোটার কার্ড কেড়ে প্রলোভনে অভিযুক্ত তৃণমূল! সিউড়ির গ্রামে ভোট দিলেন গ্রামবাসীরা
সিউড়ির ল বাগানে ভোটারদের বুথ থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ। গ্রামবাসীদের কাছ থেকে ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়।
সিউড়ির ল বাগানে ভোটারদের বুথ থেকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ। গ্রামবাসীদের কাছ থেকে ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়। খবর পাওয়ার পর এলাকায় যায় কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের আধিকারিকরা বুথে নিয়ে যান তাদের। ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি গ্রামবাসীরা।

সিউড়ির ল বাগানে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ। গ্রামবাসীরা জানিয়েছেন, প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় তৃণমূলের পার্টি অফিসে। সেখানে ভোটার কার্ড আটকে রেখে চা খেতে দেওয়া হয়। ভোট দিতে না যাওয়ার জন্য বলা হয়। ভোট দিতে না গেলে কী চান তারা, জিজ্ঞাসা করা হয়। বলা হয় ভোট দিতে না গেলে তারা দলকে দ্বিগুণ সমর্থন করছেন বলে ধরে নেমে দল।
যদিও তাতে রাজি হয়নি গ্রামবাসীরা। ভোটার কার্ড নিয়ে তারা ভোট দিতে যাওয়ার জন্য গো ধরে থাকেন। খবর পৌঁছে যায় সংবাদ মাধ্যমের কাছে। খবর সম্প্রচারিত হওয়ার পরেই এলাকায় যায় কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচনী আধিকারিকরা। গ্রামবাসীদের নিরাপত্তা দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁদের। ভোট দিতে যাওয়ার পথে নিজেদের খুশি চেপে রাখতে পারেননি গ্রামবাসীরা।












Click it and Unblock the Notifications