ভোট কেন্দ্রে যেতে 'বাধা'! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নলহাটি
নলহাটির হাবিশপুরে ভোট দান নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ। এলাকার বিজেপি সমর্থকদের অভিযোগ, সকালে ভোট দিতে যাওয়ার সময়তাদের বাধা দেয় শাসকদলের স্থানীয় নেতারা।
নলহাটির হাবিশপুরে ভোট দান নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষ। এলাকার বিজেপি সমর্থকদের অভিযোগ, সকালে ভোট দিতে যাওয়ার সময় তাদের বাধা দেয় শাসকদলের স্থানীয় নেতারা। ভোটার কার্ড কেড়ে নেওয়া হয়। মারধর করা হয়। দু-একজনের মাথাও ফাটে। বলা হয়, তাদের ভোট হয়ে গিয়েছে। আর ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নেই। এলাকার এক জায়গায় জড়ো হয়ে নিজেদের ক্ষোভ জানাতে থাকেন গ্রামবাসীরা।

খবর সম্প্রচারের পর বিশাল বাহিনী নিয়ে এলাকায় যান নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকরা। ভোটার প্রহরা দিয়ে ভোট কেন্দ্রের দিকে নিয়ে যাওয়া হয়। বিজেপির অভিযোগ, পথে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের। বুথে ঢুকিয়ে দেওয়ার পরেও তৃণমূল কর্মীরা লাঠি হাতে ধেয়ে আসে বলে অভিযোগ। পুলিশ লাঠি চালিয়ে
তাদের সরিয়ে দেয়।
বুথে যাওয়ার পরেও বেশ কিছু দাঁড়িয়ে থাকতে হয় বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। যদিও কেন্দ্রীয় বাহিনীর তরফে জানানো হয়েছে, ভিড়ের চাপ হাল্কা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়।












Click it and Unblock the Notifications