দেগঙ্গায় মাথা ফাটল বিজেপি কর্মীর! অভিযুক্ত তৃণমূল
বিজেপি কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা নুরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
বিজেপি কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা নুরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়।

স্থানীয় বিজেপি নেতার অভিযোগ, পার্শ্ববর্তী গোবিন্দপুর এলাকায় বিজেপি এজেন্টদেরকে বসতে দেওয়া হচ্ছিল না। শনিবার রাত থেকে তাদের ওপরে অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। রবিবার বিজেপির এজেন্ট দেওয়া হলে সেখান থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই খবর পেয়ে দেগঙ্গার নুরনগর জিপি থেকে কয়েকজন কর্মী গোবিন্দপুর এর পরিস্থিতি দেখতে যাচ্ছিল। সেই সময় পথের মধ্যে তাদের ওপর হামলা চালায় তৃণমূল। বিজেপি কর্মী শক্তি ঘোষকে ব্যাপক মারধর করা হয়। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী।
যদিও তৃণমূলের তরফে এই ঘটনায় যুক্ত থাকার কথা অস্বীকার করা হয়েছে।












Click it and Unblock the Notifications