রাতভর হামলা! হাওড়ায় বিজেপি কর্মী ও এজেন্টদের বাড়ি ভাঙচুরের অভিযোগ
বিজেপি এজেন্ট ও কর্মীদের বাড়ি ভাঙচুর। এই অভিযোগ উঠেছে হাওড়ার উদয়নারায়ণপুরে। ভোরে এই ভাঙচুর চলে বলে অভিযোগ।
বিজেপি এজেন্ট ও কর্মীদের বাড়ি ভাঙচুর। এই অভিযোগ উঠেছে হাওড়ার উদয়নারায়ণপুরে। ভোরে এই ভাঙচুর চলে বলে অভিযোগ। বুথ থেকে এজেন্টদের তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

হাওড়ার উদয়নারায়ণপুর। রাতভর উত্তপ্ত এলাকা। উত্তম মণ্ডল বুথে বিজেপি এজেন্ট হবেন। এই খবর পেয়ে গিয়েছিল তৃণমূল। এরপর রাতেই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়। জানিয়েছেন পরিবারের সদস্যরা। এলাকায় বিজেপির অন্য কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর চলে বলে অভিযোগ। উত্তম মণ্ডলের স্ত্রী স্কুলে রান্না করেন। তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন]












Click it and Unblock the Notifications