জমি জীবিকা রক্ষা কমিটির প্রার্থীর দুই ছেলেকে অপহরণ! অভিযুক্ত আরাবুল, দেখুন ভিডিও
ভাঙড়ের আন্দোলনকারী পঞ্চায়েত প্রার্থীর দুই নাবালক ছেলেকে অপহরণ করে প্রার্থীপদ প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের বিরুদ্ধে।
ভাঙড়ের আন্দোলনকারী পঞ্চায়েত প্রার্থীর দুই নাবালক ছেলেকে অপহরণ করে প্রার্থীপদ প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার সকালে জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির তরফে ভাঙড়ের দক্ষিণ গাজিপুরের ১০২ নম্বর সংসদের প্রার্থী ফতিমা বিবির দুই ছেলেকে অপহরণ করে আটকে রাখা হয়। তারপর তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে খুনের খুমকিও দেয় আরাবুল ইসলামের দলবল।

এরপরই বারুইপুর থানায় মেল করে অভিযোগ জানায় জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির পক্ষে শর্মিষ্ঠা চৌধুরী। বারুইপুর থানাও এই অভিযোগ গ্রহণ করেছে বলে দাবি জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির। কিন্তু পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। হুমকি দেওয়া হয়- তাদের মা প্রার্থীপদ প্রত্যাহার না করলে প্রাণে ফেরে দেওয়া হবে।

এমনকী আরাবুলের লোকজন অপহৃত নাজিবুল ও রিয়াজুলের বাবাকে ফোন করে হুঁশিয়ারিও দেয়। ফোনে তাদের কথোপকোথন হয় দীর্ঘক্ষণ। আরাবুলও ফোন ধরে তাঁর বাড়িতে চলে আসার জন্য অনুরোধ করে ফতিমার স্বামীকে। আরাবুল বলে তোর দায়িত্ব আমার। তুই আমার বাড়িতে থাকবি। ভোট মিটলে বাড়ি যাবি। তোর কোনও ক্ষতি করবে না কেউ।
আরাবুলও জানায়, তাঁর লোকজন ছেলে দুটোকে আটকে রেখেছ। তাঁকে মারধর করবে, মেরে ফেলবে। তার থেকে তুই চলে আয়, তোদের গায়ে কেউ আঁচড়ও কাটবে না। আরাবুল বলেন, আমি কথা দিচ্ছি। তুই তো জানিস, আমি যা বলি, তা-ই করি।
এরপর ফতিমার স্বামী সম্মত হয়ে জানান, আধঘণ্টার মধ্য তিনি যাচ্ছেন। রাস্তার বেরিয়ে ফোন করার কথাও তিনি জানান। এরপরই বারুইপুর থানার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ফতিমা বিবি। জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির তরফে প্রশাসনের দ্বারস্থ হয়ে এর সুবিচার চেয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ভাঙড়ের দক্ষিণ গাজিপুরে।












Click it and Unblock the Notifications