বহিরাগতদের দিয়ে হামলার 'ছবি'! রায়গঞ্জ নিয়ে একসুর তৃণমূল আর প্রশাসনের
রায়গঞ্জে বহিরাগতদের দিয়ে গণ্ডগোল পাকিয়েছে বিজেপি। এমন কী দুষ্কৃতীদের রাস্তায় নামিয়ে পিছন থেকে ছবি তুলেছে বিজেপি। দাবি তৃণমূলের।
রায়গঞ্জে বহিরাগতদের দিয়ে গণ্ডগোল পাকিয়েছে বিজেপি। এমন কী দুষ্কৃতীদের রাস্তায় নামিয়ে পিছন থেকে ছবি তুলেছে বিজেপি। রায়গঞ্জের হাসপাতাল মোড়ে বোমা-গুলি নিয়ে সংঘর্ষের ঘটনায় এমনটাই অভিযোগ করলেন উত্তর দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য। পুলিশের একাংশ ঘটনায় জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিজেপি দাবি, সকাল দশটা নাগাদ রায়গঞ্জের বিডিও অফিসে মনোনয়ন তুলতে যান বিজেপির নেতা-কর্মীরা। সেই সময় তৃণমূলের তরফে বাধা দেওয়া হয়। এই সময় প্রায় ঘণ্টা দুয়ের রাস্তা অবরোধ করে বিজেপি। বেলা দুটো নাগাদ ফের মনোনয়ন তুলতে যাওয়ার জন্য বিজেজপির পার্টি অফিসের সামনে ভিড় সমান বিজেপির নেতা-কর্মীরা। সেই সময় রায়গঞ্জের হাসপাতাল মোড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের তরফে ব্যাপক বোমা বৃষ্টি ও গুলি চালানো হয় বলে অভিযোগ।
জেলা তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বহিরাগতদের জড়ো করেছিল বিজেপি। দুপুরে তাদেরই রাস্তায় নামানো হয়। সেই সময় পিছন থেকে ছবিও তোলা হয়। সেই ছবিই সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে দেয় বিজেপি। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সংযোগ নেই বলেই দাবি করা হয়েছে জেলা তৃণমূলের তরফে। পুলিশের একাংশ ঘটনায় জড়িত বলে ইঙ্গিত দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।
জেলার তৃণমূলের দাবির সঙ্গেই কার্যত সুর মিলিয়েছে রাজ্য প্রশাসন। নবান্ন সূত্রে খবর, এডিজি আইনশৃঙ্খলা জানিয়েছে, হাসপাতাল মোড়ে বোমা-গুলি চালনার ঘটনায় জড়িত বহিরাগতরা। ঘটনায় যাঁরা দোষী তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এজিডি আইনশৃঙ্খলা।












Click it and Unblock the Notifications