ভোট শুরুর আগেই উত্তেজনা, বালিতে বিজেপির এজেন্টকে চড়, কোচবিহারে বিজেপি এজেন্টের মাথা ফাটল
ভোট শুরুর আগেই উত্তেজনা, বালিতে বিজেপির এজেন্টকে চড়, কোচবিহারে বিজেপি এজেন্টের মাথা ফাটল
ভোট শুরু হওয়ার আগেই জেলায় জেলায় উত্তেজনার খবর। বালিতে বিজেপি এজেন্টকে চড় মারার অভিযোগ তৃণমূল কংগ্রেস এজেন্টের বিরুদ্ধে। যাদবপুরে বিজেপি এজেন্টকে বসতে বাধা। ঘটনাস্থলে যান সুজন চক্রবর্তী। এদিকে আবার কোচবিহারে দক্ষিণ সুটকাবাড়িতে দুটি বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এক এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। সকালেই রাস্তায় হেলমেট পরে নেমেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ।

বালির লালবাবা কলেজে সকাল থেকেই প্রবল উত্তেজনা। বিজেপির মহিলা এজেন্টকে মারধর ও চড় মারার অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর সামনেই মারধরের অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকা। তৃণমূল কংগ্রেসের এজেন্টরা বিজেপির এজেন্টকে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। মক পোলিংয়ের সময় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। যদি পরে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী। বালিেত এবার বিজেপি প্রার্থী বৈশালী ডালমিয়া। আগে তৃণমূলের প্রতীকে বিধায়ক হয়েছিলেন তিনি। এবার ফুল বদল করে বিজেপির প্রতীকে লড়ছেন তিনি।
অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহারেও তুমুল উত্তেজনা সকাল থেকে। দক্ষিণ সুটকাবাড়ি এলাকায় দুটি বুথে বিজেপির এজেন্টদের মারধরের অভিযোগ। এক এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি এলাকাও। সকাল থেকে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। মাথায় টিনের বাক্স ভরে মারধর করারা অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন সেই বিজেপি কর্মী। এদিকে আবার সকাল সকাল রাস্তায় বেরিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। হামলার হাত থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে রাস্তায় বেরোন প্রার্থী। প্রাণ নাশের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications