অধীর-গড়ের জেলা পরিষদ ফের আসছে তৃণমূলের হাতে! অনাস্থার আগেই হার স্বীকার
মুর্শিদাবাদ জেলা পরিষদে তৃণমূলের অনাস্থার আগেই ইস্থফা দিয়েছেন সভাধিপতি। ফলে ফের জেলা পরিষদের কর্তৃত্ব তৃণমূলের হাতে আসা সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ।
মুর্শিদাবাদ জেলা পরিষদে তৃণমূলের অনাস্থার আগেই ইস্থফা দিয়েছেন সভাধিপতি। ফলে ফের জেলা পরিষদের কর্তৃত্ব তৃণমূলের হাতে আসা সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ। অধীর চৌধুরীর খাসতালুকে কংগ্রেস ধরাশায়ী হওয়ার পর ফের তৃণমূলের পালে হাওয়া ঘুরে গিয়েছে। ফলে অনাস্থায় তৃণমূলের জয় স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল।

কংগ্রেসের ভরাডুবির পর জেলা পরিষদে তৃণমূলের অনাস্থা
ভোটের আগে থেকেই জেলা পরিষদের সভাধিপতিকে নিয়ে ধন্দ তৈরি হয়েছিল। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরই শুভেন্দু-ঘনিষ্ঠ মোশারফ হোসেন জল্পনার অবসান ঘটিয়ে কংগ্রেসে যোগ দেন। ফলে জেলা পরিষদে কংগ্রেসের হাত শক্ত হয়। কিন্তু বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর তৃণমূল ফের জেলা পরিষদের ক্ষমতা দখল করতে তৎপর হয়।

তৃণমূল অনাস্থা আনার আগেই ইস্তফা সভাধিপতির
তৃণমূল কংগ্রেস ২৪ মে মু্র্শিদাবাদ জেলা পরিষদে অনাস্থা আনবে বলে স্থির করেছিল। কিন্তু জেলা পরিষদ সভাধিপতি মোশারফ হোসেন তার আগেই ইস্তফা দিয়ে দিলেন। তাঁর আচমকা এই সিদ্ধান্তের পর তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ দখল স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।

বিধানসভা ভোটে অভূতপূর্ব সাফল্য তৃণমূলের
তৃণমূল এবার বিধানসভা ভোটে অধীর-গড় মুর্শিদাবাদে অসাধারণ সাফল্য পেয়েছে। ২২টি বিধানসভা আসনের মধ্যে ভোট হয়েছিল ২০টিতে। তার মধ্যে ১৮টিতে জয়যুক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। এরপর জেলা পরিষদ নিজেদের দখলে আনতে ঝাঁপিয়ে পড়ে। জেলা পরিষদে অনা্সথা আনার তোড়জোড় শুরু হয়ে যায়।

তৃণমূলের কাছে লড়াই একেবারেই সহজ
এরপর তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া জেলা পরিষদের সভাধিপতি ইস্তফা দিয়ে দেন পদ থেকে। ফলে তৃণমূলের কাছে লড়াই একেবারেই সহজ হয়ে যায়। তৃণমূল মনে করছে হেরে যাওয়ার আশঙ্কাতেই মোশারফ হোসেন পদ থেকে সরে দাঁড়ালেন। তৃণমূলের ব্যাখ্যা, জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে এখন কেউ নেই। তাই তিনি সরে দাঁড়াতে বাধ্য হলেন।












Click it and Unblock the Notifications