Vande Bharat Express: নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারতে বড় পরিবর্তন! রইল রেলের বিজ্ঞপ্তি
Vande Bharat Express: শতাধিকেরও বেশি ট্রেনের সময় বদলেছে! রেলের তরফে নয়া টাইমটেবিল ঘোষণা করা হয়েছে। যা আগামী ১লা অক্টোবর থেকে কার্যকর করা হবে। রেলের তরফে ঘোষিত নয়া টাইম টেবিল অনুযায়ী শতাধিকের বেশি ট্রেনে সময় বদল হয়েছে।
একই সঙ্গে একগুচ্ছ নতুন ইএমইউ ট্রেনেরও ( Indian Rail) ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি দুরপাল্লার ট্রেনের জন্যে নয়া স্টপেজও ঘোষণা করা হয়েছে। যাত্রী সাধারণের ক্মথা মাথায় রেখেই নয়া টাইম টেবিলের ঘোষণা করা হয়েছে। রেলের তরফে ঘোষণা নয়া টাইম টেবিল অনুযায়ী আরও গতি বাড়ছে জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)।

রেলের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে ভারতের প্রথম সেমি বুলেট ট্রেনের (Vande Bharat Express)গতি বাড়ানোর কথা বলা হয়েছে। অর্থাৎ আরও কম সময়ে হাওড়া এবং নিউ জলপাইগুড়ি রুটে চলবে বন্দে ভারত।
রেলের তরফে নয়া টাইম টেবিল অনুযায়ী, নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসতে বন্দে ভারতে (Vande Bharat Express)আসতে আরও কম সময় লাগবে। পাঁচ মিনিট কম লাগবে। আগামী ১ লা অক্টোবর থেকে নয়া টাইম টেবিল কার্যকর হবে। আর তা কার্যকর হলে ৭ ঘণ্টা ২৫ মিনিটে বন্দে ভারতে চেপে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ায় চলে আসা যাবে।
এখন নিউ জলপাইগুড়ি থেকে বন্দেভারত (Vande Bharat Express) ট্রেনে হাওড়ায় আসতে সময় লাগবে ৭ ঘণ্টা ৩০ মিনিট। কিন্তু নতুন টাইম টেবিল অনুযায়ী আরও পাঁচ মিনিট আগেই দেশের প্রথম সেমি বুলেট ট্রেন হাওড়ায় যাত্রীদের পৌঁছে দেবে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত ট্রেনটি ইতিমধ্যে সফল।
প্রত্যেকদিন কয়েকশ মানুষ যাত্রা করে। সকাল পাঁচ টা ৫৫ মিনিটে ট্রেনটি নিউ জলপাইগুড়ির (Vande Bharat Express) উদ্দেশ্যে রওনা দেয়। ২ টোর মধ্যেই ট্রেন উত্তরবঙ্গে পৌঁছে দেয়। আবার দুপুর তিনটে বেজে ৩৫ মিনিটে হাওড়া থেকে ট্রেনটি রওনা দেয়। রাত ১০ টা ৩৫ মিনিটে হাওড়ায় পৌঁছে যায়।
Vande Bharat Express: এক নজরে রেলের বিজ্ঞপ্তি-
22302 New Jalpaiguri - Howrah Vande Bharat Express speeding up by 5 minutes
এছাড়াও আরও যে সমস্ত ট্রেনের সময় বদল হয়েছে। বেশ কয়েকটি দুরপাল্লা ট্রেনেরও (Indian Rail News) গতি বাড়ানোর কথা বলা হয়েছে। আর তা জানতে এই লিঙ্কে ক্লিক করুন-












Click it and Unblock the Notifications