Time Table: ১০ টা ৫-এ শিয়ালদহ থেকে ছাড়বে না আর Darjeeling Mail! বদল হল বহু ট্রেনের সময়

Darjeeling Mail Time Table: ১লা জানুয়ারি থেকে একাধিক ট্রেনের (Indian Train) সময়সূচি বদলে গিয়েছে! শুধু লোকাল ট্রেনই নয়, পূর্ব রেলের বহু দূরপাল্লার ট্রেনের সময়সূচিতে রদবদল করা হয়েছে। কিছ ট্রেন দেরিতে ছাড়বে, আবার কিছু ট্রেনের ছাড়ার সময় এগিয়ে আনা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু ট্রেনের গতিও বাড়ানো হয়েছে।

এই রদবদলের আওতায় আছে দার্জিলিং মেল (Darjeeling Mail Time Table), গৌড় এক্সপ্রেসের (Gour Express) মতো গুরুত্বপূর্ণ ট্রেনও। যাত্রীদের সুবিধার কথা ভেবেই নতুন বছরের শুরুর দিন থেকেই নয়া টাইম টেবিল (New Train Time Table) কার্যকর করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে রেলের তরফে বিস্তারিত জানানো হয়েছে।

train

সেই মতো ৬৩টি এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের সময় রদবদল হয়েছে। যাত্রাপথের সময় ৫ মিনিট থেকে ৫৫ মিনিট পর্যন্ত যাত্রাপথের সময়সীমা কমানো হয়েছে। ৬ মিনিট থেকে ২০ মিনিট পর্যন্ত সময় হ্রাস করা হয়েছে আটটি মেমু, ডিএমইউ এবং ইএমইউ ট্রেনের ক্ষেত্রে, এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়াও ১লা জানুয়ারি থেকে বেশ কয়েকটি নতুন ট্রেনও চালু করেছে। একই সঙ্গে বেশ কিছু ট্রেনের ছাড়ার এবং গন্তব্যে পৌঁছনোর সময় বদলে গিয়েছে। আর এই তালিকায় আছে র্জিলিং মেল। উত্তরবঙ্গ যাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই ট্রেন। নয়া সূচি অনুযায়ী, শিয়ালদহ স্টেশন থেকে ১০ টা ৫ মিনিটে নয়, ছাড়বে রাত ১০টা ১৫ মিনিটে। অন্যদিকে গৌড় এক্সপ্রেস ছাড়ার সময় এগিয়ে আনা হয়েছে। ১০ মিনিট এগিয়ে আনা হয়েছে।

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ১০টা ৫ মিনিটে এই ট্রেন শিয়ালদহ থেকে মালদহ ছাড়ার জন্যে ছাড়বে। আগে তা ছাড়ত রাত ১০টা ১৫ মিনিটে। অন্যদিকে সময়সূচিতে ২০ মিনিট সময় রদবদল করা হয়েছে ব্রহ্মপুত্র মেল, হাওড়া-জয়নগর এক্সপ্রেসের। এমনকি হাওড়া-মালদহ ইন্টারসিটির ছাড়ার সময় ৭৫ মিনিট এগিয়ে আনা হয়েছে।

এই বিষয়ে আরও জানতে আইআরসিটিসি অ্যাপ কিংবা যে কোনও স্টেশনে গিয়ে এই বিষয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন। এমনকী তথ্য সন্ধানে গিয়েও নয়া টাইম টেবিল সংক্রান্ত জাবতীয় তথ্য পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+