২৫ জুলাই পর্যন্ত লকডাউন উত্তর ২৪ পরগনায়, নতুন কী কী নিয়ম লাগু হচ্ছে? ছাড় থাকবে কিসে জেনে নিন
২৫ জুলাই পর্যন্ত লকডাউন উত্তর ২৪ পরগনায়, নতুন কী নিয়ম লাগু হচ্ছে? ছাড় থাকবে কিসে জেনে নিন
করোনা ভাইরাস সংক্রমণ রুখতে আগামী ২৫ জুলাই পর্যন্ত লকডাইন জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনায়। বনগাঁ, বারাসত, বসিরহাট, বরানগর, অশোকনগড়ে কড়া লকডাউন জারি থাকবে। কারণ এই এলাকা গুলিতে সংক্রমণ সবচেয়ে বেশি। বহুতলগুলিকেও কন্টেইনমেন্ট জোনের মধ্যে রেখে কড়া লকডাউন জারি হবে। আগের থেকেও কড়া হবে পরিস্থিতি।

কড়া লকডাউন
করোনা সংক্রমণ হঠাৎ করে বাড়তে শুরু করায় ২৫ জুলাই পর্যন্ত উত্তর ২৪ পরগনা জেলায় কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। বনগাঁ, বারাসত, বসিরহাট, অশোকনগর, বরানগরে বিশেষ ভাবে কড়া নজরদারি চালানো হবে। কারণ এখানে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বেশি।

বন্ধ পরিবহণ
লকডাউন চলাকালীন বন্ধ থাকবে সব গণপরিবহণ। অটো, টোটো, ই-রিকশা থেকে শুরু করে বাসও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেন তো আগে থেকেই বন্ধ রয়েছে। রাস্তায় কাউকে বেরোতে দেওয়া হবে না বলে নির্দেশিকা জারি করা হয়েছে। লকডাউনের প্রচার শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়।

অত্যাবশ্যকীয় পণ্যে ছাড়
আগের মতোই কেবল অত্যাবশ্যকীয় পণ্যেই ছাড় দেওয়া হয়েছে। দুধ, ওষুধের দোকান ছাডা় আর কোনও দোকান বাজার খোলা রাখা হবে না। কেবল মাত্র স্ট্যান্ড অ্যালোন দোকানই খোলার অনুমতি দেওয়া হবে। দোকানে বাজারে ভিঁড় কমাতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত দোকান খোলার অনুমতি মিলবে।

কারখানায় ২০ শতাংশ কর্মীরা কাজ করবেন
কারখানা গুলিতে ২০ শতাংশ কর্মীর কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা যেমন জমকল, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। বাকি সব দফতর বন্ধ রাখা হবে। খুলবে না কোনও সরকারি দফতরও।

বন্ধ ধর্মস্থান, জমায়েত
লকডাউন চলাকালীন বন্ধ থাকবে সব ধর্মস্থান। উৎসব অনুষ্ঠান এবং জমায়েতও নিষিদ্ধ করা হয়েছে। কোথাও কোনওরকম ভিঁড় করা যাবে না। স্থানীয় শ্রমিকদের নিয়ে নির্মাণ কাজ চালানো যাবে তবে শ্রমিক সংখ্যা সীমিত থাকবে।

কড়া নজরদারি
লকডাউন চলাকালীন কড়া নজরদারি চালাবে পুলিস প্রশাসন। সামাজিক দূরত্ব বিধি মেনে রাস্তায় বেরোতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications