সুন্দরবনে আরও এক মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ
সুন্দরবন এলাকায় আরও এক মৎস্যজীবী কে তুলে নিয়ে গেল বাঘ।
সুন্দরবন এলাকায় আরও এক মৎস্যজীবীকে তুলে নিয়ে গেল বাঘ। সোমবার দুপুরে পিরখালি জঙ্গলের সড়কখালি খালের কাছ থেকে বাঘ তুলে নিয়ে যায় অর্জুন মন্ডল নামের ওই মৎস্যজীবীকে। বিকালে বিষয়টি জানার পর তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। কিন্তু তার দেহ উদ্ধার করা হয়নি।

শুক্রবার দুই সঙ্গীর সঙ্গে মাছ ধরার জন্য নৌকা করে বের হন গোসাবার রজত জুবিলী পাত্র পাড়ার অর্জুন। সোমবার দুপুরে তিনি যখন নৌকায় রান্নার ব্যবস্থা করছিলেন সেই সময় বাঘ হামলা চালায় ও তাকে তুলে নিয়ে যায়। তার সঙ্গীরা চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। পরে ফিরে এসে তারা সজনেখালির বন বিভাগের দপ্তরে বিষয়টি জানায়।
প্রসঙ্গত এই মাসের ৮ তারিখ পিরখালি জঙ্গলেই বাঘ তুলে নিয়ে যায় বনলতা তরফদার নামের এক মহিলা কে। তিনি কাঁকড়া ধরতে গিয়েছিলেন। ৯ তারিখ কুলতলির বনচাপড়ি জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মারা যান আম্মাজান বিবি । এর আগেও বেশ কয়েকজন মৎস্যজীবী সুন্দর বন এলাকায় বাঘের আক্রমণে মারা গেছেন।












Click it and Unblock the Notifications