মেদিনীপুরে বাঘ পিটিয়ে মারার ঘটনার তদন্তে বিশেষ দল

গত বছর এপ্রিল মাসে মেদিনীপুরের বাগঘরায় যে বাঘটিকে পিটিয়ে মারা হয়েছিল সেই ঘটনার তদন্ত করতে শুক্রবার এলাকায় যান জাতীয় বাঘ সংরক্ষণ সংস্থার পূর্বাঞ্চলীয় আই জি ডাবলু লিঙ্গহো।

গত বছর এপ্রিল মাসে মেদিনীপুরের বাগঘরায় যে বাঘটিকে পিটিয়ে মারা হয়েছিল সেই ঘটনার তদন্ত করতে শুক্রবার এলাকায় যান জাতীয় বাঘ সংরক্ষণ সংস্থার (national tiger conservation authority) পূর্বাঞ্চলীয় আই জি ডাবলু লিঙ্গহো। জঙ্গলের যে জায়গায় বাঘটিকে পিটিয়ে মারা হয় এদিন সেই এলাকা ঘুরে দেখেন তিনি। কথা বলেন বন বিভাগের আধিকারিকদের সাথে। এখানে আসার আগে কলকাতায় রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) এর সাথে কথা বলেছেন তিনি। ফিরে গিয়ে আবার তার সঙ্গে কথা বলবেন তিনি। তবে এলাকার বাসিন্দাদের সাথে তিনি কোন কথা বলবেন না বলে জানিয়েছেন তিনি।

মেদিনীপুরে বাঘ পিটিয়ে মারার ঘটনার তদন্তে বিশেষ দল

গত বছর ১৩ এপ্রিল বাগঘরার জঙ্গলে পিটিয়ে মারা হয় ওই বাঘকে। তার আগে প্রায় আড়াই মাস লালগড় ও মেদিনীপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায় এই বাঘটি। ওই দিন এই জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন কয়েক জন আদিবাসী। বাঘের আক্রমণে তাদের দুজন‌ জখম হন। তারপর বাকি শিকারিরা এই বাঘটি কে বল্লম দিয়ে খুঁচিয়ে ও পিটিয়ে মারে। তবে এনিয়ে অভিযোগ দায়ের করা হলেও জাতীয় পশু পিটিয়ে মারার ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

লিঙ্গহো জানিয়েছে বাঘটি এখানে আসার পর বন বিভাগের লোকজন কী কী করেছে এবং কোন পরিস্থিতিতে বাঘটিকে পিটিয়ে মারা হয় তা খতিয়ে দেখতে এখানে এসেছেন তিনি। এর মধ্যে রাজ্য বন বিভাগের পক্ষ থেকে এই সংস্থার কাছে রিপোর্ট দেওয়া হয়েছে। সেই রিপোর্ট দেখে তারা সন্তুষ্ট কি না সেটা নিয়ে কিছু বলতে চাননি তিনি।

রাজ্যে ও দেশে বাঘের সংখ্যা বেড়েছে। এই রকম ঘটনা যাতে আর না হয় তার জন্য কী কী করা উচিত তা তারা দেখছেন বলে জানান তিনি। খুব তাড়াতাড়ি কেন্দ্রের কাছে এই ঘটনার রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানিয়েছেন লিঙ্গহো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+