ছেলেকে মারল কে? শনাক্ত করতে আনিসের বাবা! প্রতিবাদ মিছিলে উত্তাল কলকাতা

প্রায় কয়েকদিন কেটে গেলেও এখনও রহস্য স্পষ্ট। কে বা কীসের জন্যে আনিস খানকে খুন করা হয়েছে তা এখনও বোঝা যাচ্ছে না। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের বিরুদ্ধেই বেশ কিছু অভিযোগ উঠছে। আর এই অবস্থায় এখনও পর্যন্ত দুজন পুলিশ কর্মীকে গ্

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রায় কয়েকদিন কেটে গেলেও এখনও রহস্য স্পষ্ট। কে বা কীসের জন্যে আনিস খানকে খুন করা হয়েছে তা এখনও বোঝা যাচ্ছে না। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের বিরুদ্ধেই বেশ কিছু অভিযোগ উঠছে। আর এই অবস্থায় এখনও পর্যন্ত দুজন পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। আর তাঁদের চিহ্নিতকরণের জন্যে উলবেড়িয়া জেলে নিয়ে যাওয়া হয় আনিস খানের বাবা সালেম খানকে।

আজও প্রতিবাদ মিছিলে উত্তাল কলকাতা

হাইকোর্টের নির্দেশের পরেই টিআই প্যারেডে গিয়েছেন তিনি। যেখানে ধৃত দুই পুলিশ কর্মীর সঙ্গে আরও ১০ জনকে দাঁড় করানো হবে। ঘটনার দিন রাতে কারা আনিসের বাড়িতে গিয়েছিলেন তাঁদের চিনিয়ে দেবেন সালেম খান। তবে রাতের অন্ধকারে পুলিশের পোশাকে যাওয়া ব্যক্তিদের কতটা দেখে চিনতে পারবেন তা নিয়ে আগেই সংশয় প্রকাশ করেছেন আনিস খানের বাবা। তবে তদন্তের জন্যে এই টিআই প্যারেড খুবই গুরুত্বপূর্ণ।

কারন ঘটনার অন্যতম সাক্ষী এবং প্রত্যক্ষদর্শী কিন্তু সালেম খান। কারন রাতে পুলিশের পরিচয় দেওয়ার পর তিনিই প্রথম দরজা খুলে দেন। এখন দেখার টিআই প্যারেডে অভিযুক্তকে চিনতে পারেন কিনা সালেম খান। বলে রাখা প্রয়োজন বৃহস্পতিবার রাতেই অনির্দিষ্টকালের জন্যে ছুটিতে পাঠানো হয়েছে আমতা থানার ওসিকে।

অন্যদিকে আজও দফায় দফায় উত্তাল কলকাতা। বিভিন্ন ছাত্র সংগঠনের মিছিলকে কেন্দ্র উত্তাল হতে দেখা গিয়েছে। ঘটনার প্রায় চার পাঁচদিন কেটে গেলেও কেন এখনও অভিযুক্তকে গ্রেফতার হল না তা নিয়ে দফায় দফায় বিক্ষোভ ছাত্র সংগঠনগুলির। এছাড়াও কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির তরফেও বিক্ষোভ দেখানো হয়েছে।

তবে এদিন এসএফআইয়ের তরফে ভবানী ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সেই মিছিল জড়ো হওয়ার আগেই এসএফআই নেতাদের গ্রেফতার করে পুলিশ। যদিও গ্রেফতারের আগে এসএফআই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় হাজরা মোড়। অন্যদিকে একই ভাবে আমতা থানার সামনেই বিক্ষোভ দেখানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে।

পাশাপাশি আনিস খান মৃত্যুর প্রতিবাদে নোনাপুকুরে বিশাল মিছিল করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। একেবারে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। যদিও দ্রুত পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। তবে এতদিন ছাত্রদের মিছিল-বিক্ষভ করতে দেখা গিয়েছে, কিন্তু এবার আনিস-খানের মৃত্যুর প্রতিবাদে পথে নামলেন শিক্ষকরাও।

Recommended Video

হাইকোর্টের নির্দেশে টিআই প্যারেডে আনিসের বাবা |Oneindia Bengali

জানা যায়, আজ শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশের অধ্যাপকরা মিছিল করেন। তাঁদের সঙ্গেই ওই মিছিলে পা মিলিয়েছেন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষাকর্মীদের একাংশও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+