বৃহস্পতিবার মরশুমের শীতলতম দিন, আর কতটা নামতে পারে তাপমাত্রা
ফের নামল তাপমাত্রা পারদ। এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন বৃহস্পতিবার। তবে সামনের কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ফের নামল তাপমাত্রা পারদ। এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন বৃহস্পতিবার। তবে সামনের কয়েকদিনে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন বৃহস্পতিবার। এদিনের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুডিগ্রি কম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় কুয়াশার পূর্বাভাসও দেওয়া হয়েছে।
গত সপ্তাহখানেক ধরে তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করেছে। ১৫. ২ থেকে ১৫.৬ ডিগ্রির মধ্যেই ছিল তাপমাত্রা।
তবে বঙ্গোপসাগরের ওপর মেঘ জমছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে সামনের কয়েকদিনে তাপমাত্রা আস্তে আস্তে কিছুটা বাড়বে বলেই অনুমান হাওয়া অফিসের। কলকাতার তাপমাত্রা কমলেও, তাপমাত্রা কিছুটা বেড়েছে রাজ্যের পশ্চিমাঞ্চলে। বৃহস্পতিবার শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে সিকিম এবং উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি জেলার সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টিপাতের সম্ভাবনা হিমালয়ের পাদদেশের বিস্তীর্ণ অংশে।












Click it and Unblock the Notifications