Weather Update: আপাতত আকাশ কালো করে প্রবল বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

দুপুর গড়িয়ে বিকেল। কলকাতা-সহ প্রায় সর্বত্রই মেঘলা আকাশ। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে বিভিন্ন সময়ে উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে

দুপুর গড়িয়ে বিকেল। কলকাতা-সহ প্রায় সর্বত্রই মেঘলা আকাশ। আবহাওয়া (weather) দফতরের পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে বিভিন্ন সময়ে উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে কিংবা হচ্ছে। তবে তাপমাত্রা বেশি থাকায় রেহাই মেলেনি অস্বস্তির আবহাওয়া থেকে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি না হাওয়ায় আপাতত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে, আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৮ জুলাই শুক্রবার সকালের মধ্যে আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টি তুলনামূলক কম হবে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনেরও সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এদিন সকাল থেকে বিভিন্ন সময়ে দার্জিলিং, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৮ জুলাই শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বৃহস্পতিবার থেকে বৃষ্টি তুলনামূলকবাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এর মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন হবে না।
এদিন সকাল থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদে বৃষ্টি হয়। কোনও কোনও জায়গায় একাধিকবার বৃষ্টি হয় কিংবা হচ্ছে।
মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের কিছুটা দক্ষিণে থাকলেও বৃহস্পতিবার থেকে তা কিছুটা উত্তরমুখী হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতায় অংশত মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় অংশত মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়া থাকবে গত কয়েকদিনের মতোই। আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কলকাতার বিভিন্ন জায়গায় বেশ কিছুক্ষণ মাঝারি মাপের বৃষ্টি হয়। জল জমে যায় কোনও কোনও জায়গায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৭ (২৬.৭ )
বহরমপুর ২৫ (২৪.৬)
বাঁকুড়া ২৬.২ (২৬.৯)
বর্ধমান ২৪ (২৪.৮)
কোচবিহার ২৮.১ (২৭.৪)
দার্জিলিং ১৮.২ ( ১৭)
দিঘা ২৭ (২৭.৩)
কলকাতা ২৭.৪ (২৭.৬)
দমদম ২৭.৩ (২৭.২)
কৃষ্ণনগর ২৭.৪ (২৭.৬)
মালদহ ২৭.৯ (২৮.৪)
মেদিনীপুর ২৭.১ (২৭.৫ )
শিলিগুড়ি ২৬.৩ (২৬.৩)
শ্রীনিকেতন ২৫.৮ (২৬.৯)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩২.৯ ( ৩৪.৭)
বহরমপুর ৩৬.২ (৩৬)
বাঁকুড়া ৩৪.১ ( ৩৪.৮)
বর্ধমান ৩৪.৮ (৩৫)
কোচবিহার ৩৩.৮ (৩৬.৯)
দার্জিলিং ২৩ (২৩.৮)
দিঘা ৩৪.৬ (৩৫.১)
কলকাতা ৩১ (৩৪.১)
দমদম ৩২.৩ (৩৪)
কৃষ্ণনগর ৩১.৬ (৩৩.৮)
মালদহ ৩৪.৩ (৩৬.৭)
মেদিনীপুর ৩২ (৩২.৪)
শিলিগুড়ি ৩৩.৩ (৩৪.৭)
শ্রীনিকেতন ৩৩ (৩৬)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+