Weather Update: ১২ জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪ দিনের আবহাওয়ার সতর্কবার্তা
Weather Update: ১২ জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস! উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪ দিনের আবহাওয়ার সতর্কবার্তা
পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এদিন কার্যত শীতের বিদায় হয়েছে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলেই পূর্বাভাস। এদিন থেকেই রাজ্যের অন্তত সাত জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে যুক্ত হয়েছে জলীয় বাষ্প
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পূর্ব ভারতের ওপরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে ১১ থেকে ১৪ জানুয়ারির মধ্যে। যার জেরে জেলাগুলিতে ওই সময়ের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১১ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ জানুয়ারি বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহযোগে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারাদিন ধরেই বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। ১৩ জানুয়ারি হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোনও কোনও জেলায়। আর ১৪ জানুয়ারি দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃষ্টি পেতে পারে। এরপর অন্তত চারদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। পরবর্তী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
এদিন রাজ্যে সব থেকে কম তাপমাত্রা ছিল হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাগডোগরায়, ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১১ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ জানুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১২ জানুয়ারি সারা দিন রাজ্যের বেশিরভাগ জেলায় এবং ১৩ ও ১৪ জানুয়ারি দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘন্টায় ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি হতে পারে। তবে এর পরের ৪ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

সতর্কবার্তা
আবহাওয়া দফতরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, ১১ জানুয়ারি বজ্রবিদ্যুতের সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। উত্তরবঙ্গে একই পরিস্থিতি তৈরি হতে পারে ১২ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ জেলায়।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৫.৫ ( ২৭.৫)
বালুরঘাট ২৫.৮ ( ২৫.৮)
বাঁকুড়া ২৩.৯ (২৭.৪)
ব্যারাকপুর (২৬.৬)
বহরমপুর ২৪.২ (২৪.২)
বর্ধমান ২৫ (২৬)
ক্যানিং ২৫.৪ (২৬.৮)
কোচবিহার ২৬.৮ (২৭.৩)
দার্জিলিং ১২.৯ (১১.৯)
দিঘা ২৯ (২৮)
কলকাতা ২৭.৬ (২৮.২)
মালদহ ২৫.২ (২৫.৭)
পানাগড় ২৫.৮ (২৭.৯)
পুরুলিয়া ২৭.৭ (২৭.৭)
শিলিগুড়ি ২৬.৪ (২৫.৮)
শ্রীনিকেতন ২৫.৮ (২৭.২)












Click it and Unblock the Notifications