ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়! একনজরে বাংলার আবহাওয়া

শনিবার সকালে অন্য দিনের তুলনায় গরম অনেকটাই কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবার রাজ্য জুড়ে বৃষ্টি হতে পারে। তবে তার আগে শনিবার দুপুর থেকে বিকেলের দিকে বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া

এছাড়াও সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী পাঁচ দিনে দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সময় হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অই সময় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া দফতর শনিবার সকালে জানিয়েছে আগামী ২৪ ঘন্টাতেও কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। দুপুর কিংবা বিকেলের দিকে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৯ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ২৯ শতাংশ

আবহাওয়া

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.৮)
বহরমপুর (২৫)
বাঁকুড়া (২৭.৮)
বর্ধমান (২৬)
কোচবিহার (২৪.২)
দার্জিলিং (১৪.২)
কালিম্পং (১৪.৮)
দিঘা
কলকাতা
দমদম
কৃষ্ণনগর (২৬.২)
মালদহ (২৬.৭)
মেদিনীপুর (২৭.৭)
শিলিগুড়ি (২৪.৫)
শ্রীনিকেতন (২৫.৬)
সুন্দরবন

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৮.৭)
বহরমপুর (৪০)
বাঁকুড়া (৩৭.৫)
বর্ধমান (৩৮)
কোচবিহার (৩১.৬)
দার্জিলিং (২০.৮)
কালিম্পং (২৪)
দিঘা (৩৫.৯)
কলকাতা (৩৮)
দমদম (৩৮.৫)
কৃষ্ণনগর (৩৮)
মালদহ (৩৭.৮)
মেদিনীপুর (৩৬.৫)
শিলিগুড়ি (৩৩.৩)
শ্রীনিকেতন (৩৮.৪)
সুন্দরবন (৩৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+