ঝড়-বৃষ্টির পূর্বাভাসে আট জেলায় জারি অরেঞ্জ অ্যালার্ট! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
ভোররাতে বৃষ্টিতে কিছুটা স্বস্তি। রাজ্য জুড়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছুটা কম। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দিন তিনেক তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ এপ্রিল মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরবঙ্গ জুড়ে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়ার বেগ একটু কম থাকার সম্ভাবনা। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী তিন দিনে দিনের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা।
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বুধবার অর্থাৎ ২৬ এপ্রিল বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। দক্ষিণবঙ্গেও আগামী তিন দিন তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া দফতর রবিবার বিকেলে জানিয়েছে আগামী ২৪ ঘন্টাতেও কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। দুপুর কিংবা বিকেলের দিকে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শনিবার যা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮২ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৩০ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৪.৫
বহরমপুর ২৫
বাঁকুড়া ২৩.৪
বর্ধমান ২২.৪
কোচবিহার ১৮.৬
দার্জিলিং ৯.৫
কালিম্পং ১২.৮
দিঘা ২০.১
কলকাতা ২৪
দমদম ২৩.৬
কৃষ্ণনগর ২৪.৬
মালদহ ২৪.৯
মেদিনীপুর ২৩.১
শিলিগুড়ি ১৯.৬
শ্রীনিকেতন ২৪.৪
সুন্দরবন ২৩
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৭.১)
বহরমপুর (৩৮.৬)
বাঁকুড়া (৩৭.৯)
বর্ধমান (৩৬.৫)
কোচবিহার (৩১.৮)
দার্জিলিং (২০.৪)
কালিম্পং (২৫)
দিঘা (৩৬.১)
কলকাতা (৩৭)
দমদম (৩৭)
কৃষ্ণনগর (৩৮.২)
মালদহ (৩৪.৮)
মেদিনীপুর (৩৬)
শিলিগুড়ি (৩৪.২)
শ্রীনিকেতন (৩৬.৯)
সুন্দরবন (৩৩.৫)












Click it and Unblock the Notifications