Thunderstorm In West Bengal: প্রবল বৃষ্টি সঙ্গে বজ্রপাত! একাধিক জেলায় একের পর এক মৃত্যু
Thunderstorm In West Bengal: প্রবল বৃষ্টি! সঙ্গে মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি। আর সেই বজ্রঘাতে একই দিনে মর্মান্তিক মৃত্যু পাঁচজনের। পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং নদিয়ার রানাঘাটে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা যাচ্ছে হলদিয়াতে দুটি বজ্রপাতের ঘটনায় ১ মহিলা সহ ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত আরও ১ । সকাল থেকে মেঘলা আকাশ। এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। এর সঙ্গেই আবার পূর্ণিমার কোটাল। প্রবল বৃষ্টিতে সমস্যায় পড়তে হয় অফিস যাত্রী থেকে শুরু করে শ্রমিকরা।

তবে বৃষ্টিকে উপেক্ষা করেই শ্রাবণ মাসে চলছে মাঠে আমন ধান চাষের কাজ। মাঠে রোয়ার সময় বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু দুজনের। মৃত দুই ব্যক্তির নাম পিন্টু বেরা (৫০) ও সমরেশ বেরা(৪৫) বলে জানা গিয়েছে।
মাঠেতে রোয়ার কাজে যে ব্যস্ত ছিলেন দুজনের বাড়ি দীপক গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত বড়বাড়ি উত্তর পূর্ব পল্লীর বাসিন্দা। অন্যদিকে হলদিয়া সুতাহাটা থানা কসবেড়িয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দিপালী মালী বয়স ৪০ স্বামী শশাঙ্ক মালী (বাপি) বাড়ির কাজ সেরে ঘাটেতে গিয়েছিলেন। সেখানে বাজ পড়ে মৃত্যু হয়েছে।
অন্যদিকে রানাঘাট থানা এলাকাতেও আরও একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বিকেলে কাজ করে থেকে ফিরছিলেন বছর ৩২-এর বধূ অপর্ণা বিশ্বাস। আর সেই সময় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি হচ্ছিল। বাড়ির কিছুটা আগে হঠাত করেই বাজ পড়ে গুরুতর আহত হন অপর্ণা।
তাঁকে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ফলে একই দিনে একের পর এক ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
এর মধ্যেই আগামী ২৪ ঘন্টায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটিও জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই অবস্থায় বাজ পড়ার সঙ্গে সঙ্গে নিরাপদে মানুষকে চলে যাওয়ার অ্যালার্ট দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications