কালবৈশাখীর পূর্বাভাসে ১১ জেলায় অরেঞ্জ অ্যালার্ট! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
বুধবারের মধ্যে রাজ্য জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া দফতরের। যে কারণে সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। যে কারণে এই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ এপ্রিল রবিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ মে সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সে কারণে অরেঞ্জ অ্যালার্ট দারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। তবে পরেপ দিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ এপ্রিল রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ মে সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি হ্রাস পেতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ এপ্রিল বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা এবং ১ মে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

আবহাওয়া দফতর শনিবার সকালে জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৫৭ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২২.৫)
বহরমপুর (২৪)
বাঁকুড়া (২৩)
বর্ধমান (২১)
কোচবিহার (২১.৪)
দার্জিলিং (১০.৬)
কালিম্পং (১৪.৮)
দিঘা (২২.৫)
কলকাতা (২২.৭)
দমদম (২২.৫)
কৃষ্ণনগর (২৩.৬)
মালদহ (২২.১)
মেদিনীপুর (২১.৭)
শিলিগুড়ি (২১.৪)
শ্রীনিকেতন (২১.৪)
সুন্দরবন (২৫)
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৬.৪)
বহরমপুর (৩৬.৬)
বাঁকুড়া (৩৬.৯)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩২.৫)
দার্জিলিং (২০.২)
কালিম্পং (২৪.৫)
দিঘা (৩২.২)
কলকাতা (৩৪.২)
দমদম (৩৫.৪)
কৃষ্ণনগর (৩৫.৬)
মালদহ (৩৪.৩)
মেদিনীপুর (৩৪.৭)
শিলিগুড়ি (৩৬)
শ্রীনিকেতন (৩৬)
সুন্দরবন (৩৩.৫)












Click it and Unblock the Notifications