বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস
কিছুক্ষণের মধ্যেই ছুটে আসছে কালবৈশাখী। রাজ্যের পশ্চিমাংশের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের জন্য কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে।
কিছুক্ষণের মধ্যেই ছুটে আসছে কালবৈশাখী। রাজ্যের পশ্চিমাংশের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের জন্য কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে।
দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
দার্জিলিং ৮.৬
কালিম্পং ১১
কোচবিহার ১৮.৫
জলপাইগুড়ি ১৮.২
শিলিগুড়ি ১৮.৮
মালদা ২০.৭

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের জন্য কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে।
পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
পুরুলিয়া ২৩
বাঁকুড়া ২৩.৮
শ্রীনিকেতন ২২.৫
বর্ধমান ২৪

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
মুর্শিদাবাদ, নদিয়ায়, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ১৮.২
ব্যারাকপুর ২২.১
দিঘা ২৩.৪
কাঁথি ২৩
দমদম ২৩.৬
ক্যানিং ২৩.৪
ডায়মন্ডহারবার ২৪.৮












Click it and Unblock the Notifications