বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি! উত্তরবঙ্গের কয়েক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস
কিছুক্ষণের মধ্যেই ছুটে আসছে কালবৈশাখী। উত্তরবঙ্গের তিন জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
কিছুক্ষণের মধ্যেই ছুটে আসছে কালবৈশাখী। উত্তরবঙ্গের তিন জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই আকাশের মুখ ছিল ভার। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের আবহাওয়া
আপাতত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
কালিম্পং ১১.৪
কোচবিহার ২০.২
জলপাইগুড়ি ২১
শিলিগুড়ি ১৯.৬
মালদা ২৩

পশ্চিমাঞ্চলের আবহাওয়া
পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় অন্যবারের থেকে এবারে কালবৈশাখীর প্রকোশ কিছুটা বেশি।
পশ্চিমাঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে( ডিগ্রি সেলসিয়াস)
পুরুলিয়া ২১
বাঁকুড়া ২৪.৭
শ্রীনিকেতন ২৪.৮
বর্ধমান ২৫

দক্ষিণবঙ্গের তাপমাত্রা
দক্ষিণবঙ্গে সকালের পর থেকে রয়েছে ভ্যাপসা গরম। মুর্শিদাবাদ, নদিয়ায় সন্ধের পর কালবৈশাখীর দেখা মিলতে পারে।
দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে ( ডিগ্রি সেলসিয়াস)
বহরমপুর ১৭.৪
ব্যারাকপুর ২৫.৩
দিঘা ২৬.৪
কাঁথি ২২.৫
দমদম ২৫.৮
ক্যানিং ২৫
ডায়মন্ডহারবার ২৬.৫












Click it and Unblock the Notifications