পশ্চিম মেদিনীপুরে বাজ পড়ে দুই মহিলার মৃত্যু
বুধবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে দুজনের।
বুধবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়েছে দুজনের। মৃতদের নাম ঝুমা সিং ও কনিকা সিং। এই ঘটনায় আহত হয়েছেন তিন জন। তারা মকরামপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। এই ঘটনা ঘটে নারায়ণগড়ের হিরাপাড়ি এলাকায়।

বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পর এখন শুরু হয়েছে চাষের কাজ। কাজ সেরে যখন তারা ফিরছিলেন সেই সময় বাজ পড়তে শুরু করে। তখনই এই দুজনের মৃত্যু হয় ও তিন জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গিয়েছে যে মৃত ও আহতরা সকলেই ক্ষেতমজুর। চাষের কাজ করার জন্য ও ধান রোপণ করার জন্য তারা সকলেই নারায়ণগড়ের ড়হরপুর এলাকা থেকে হিরাপাড়ি গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে শুরু হয় বজ্র পাত। ঘটনাস্থলেই মারা যান ওই দুই মহিলা।












Click it and Unblock the Notifications