বাংলায় ধেয়ে আসছে কালবৈশাখী! ফাল্গুনের শেষ লগ্নে আবহাওয়ার গতিবিধি কোনদিকে

ধেয়ে আসবে কালবৈশাখী! ফাল্গুনের শেষ লগ্নে আবহাওয়ার গতিবিধি কোনদিকে

ফাল্গুনের শেষলগ্নে এবার গরম আর বৃষ্টির দাপটের খেলা শুরু বাংলায়। গত কয়েকদিনের গরমের অস্বস্তির আগে অবশ্য বৃষ্টির ছিঁটেফোঁটা খানিকটা স্বস্তি দিয়েছে। এবার আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, এই সপ্তাহেই আসতে পারে প্রবল কালবৈশাখী।

কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

গরমের অস্বস্তি শুরু হতেই তৃপ্তির বৃষ্টি দিতে চলেছে কলকাতার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী , এবার রাজ্যে বিকেলের দিকে আসতে শুরু করবে কালবৈশাখী। কালবৈশাখীর দাপট এই সপ্তাহ থেকেই শুরু হবে।

বাংলার কোন অংশে ঝড়বৃষ্টির দাপট বাড়বে?

বাংলার কোন অংশে ঝড়বৃষ্টির দাপট বাড়বে?

বাংলার দক্ষিণাংশে প্রবল কালবৈশাখীর সঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির দাপট। শনিবার বিকেলের পর থেকে এমন আবহাওয়া দেখা যাবে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রের দাবি শনিবারের ঠান্ডা আবহাওয়ার রেশ থাকবে রবিবার পর্যন্তও।

সপ্তাহান্তে ফের বৃষ্টি!

সপ্তাহান্তে ফের বৃষ্টি!

এই সপ্তাহান্তেও বৃষ্টির দাপট খুব একটা কম হবে না। শনিবার বিকেলের পর থেকে প্রবল বৃষ্টির দাপট গোটা বাংলাজুড়ে দেখা যাবে বলে খবর। ফলে দক্ষিণ বঙ্গে এই সপ্তাহের শেষেও থাকছে বৃষ্টি।

 বসন্তের শেষ লগ্নে বৃষ্টি!

বসন্তের শেষ লগ্নে বৃষ্টি!

মূলত পুবালি হাওয়ার সঙ্গে পশ্চিমি ঝঞ্ঝার সংঘাতের পর থেকেই এই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার রাতেই উত্তর পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে। ফলে মধ্য-পূর্ব ভারতে বৃষ্টি হবে। তার প্রভাব পড়বে বাংলাতেও। এমনই দাবি আবহাওয়াবিদদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+