দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি, বাজ পড়ে মৃত ৭, জখম ১৪

দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি নামলেও বাজ পড়ে ৭জনের মৃত্যুর খবর সামনে এসেছে। স্বস্তির সঙ্গে তাই দুর্ভোগের সাক্ষীও থাকল দক্ষিণবঙ্গ।

দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে বাজ পড়ে মৃত্যু হল সাত জনের। আহত হয়েছেন ১৪ জন। প্রবল দাবদাহে বৃষ্টি আপাত স্বস্তি নিয়ে এলেও, বাজ পড়ে মৃত্যুর ঘটনা, গাছ পড়ে দুর্ভোগের ছবিও উঠে এসেছে বিভিন্ন জেলায়। ক'দিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গ হাঁসফাঁস করেছে প্রবল গরমে।

দুপুরের পরই হঠাৎ করে আবহাওয়ায় পরিবর্তন ঘটে। কালো মেঘে ছেয়ে যায় দক্ষিণবঙ্গের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশ। ঝাঁপিয়ে বৃষ্টি নামে মূলত বীরভূম, দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া প্রভৃতি এলাকায়। সঙ্গে ঝোড়ো হাওয়াও ছিল। বর্জ্রগর্ভ মেঘের সঞ্চারে অশনি সংকেতও ছিল সঙ্গে। স্বস্তির মধ্যেই খারাপ খবর বাজ পড়ে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে।

দক্ষিণবঙ্গে প্রবল ঝড়-বৃষ্টি, বাজ পড়ে মৃত ৭, জখম ১৪

পুরুলিয়ায় মৃত্যু হয়েছে তিনজনের। ১৪ জন আহত হয়েছেন বাজ পড়ে। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। বীরভূমে মৃত্যু হয়েছে দু'জনের। উত্তর দিনাজপুরেও দু'জনের মৃত্যু হয়েছে। এদিন উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এতটাই বৃষ্টির প্রকোপ ছিল যে, রাস্তায় জল জমে যায়।

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এই বৃষ্টির ফলে স্বস্তি নামলেও কলকাতা ও শহরতলির জেলাগুলিতে তীব্র দাবদাহ ছিল এদিন। তবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, হাওড়া ও হুগলিতেও বৃষ্টি নামতে পারে। সেইসঙ্গে কলকাতা ও দুই ২৪ পরগনাতেও স্বস্তির বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে রাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+