নিম্নচাপের জেরে উত্তরে স্বস্তির বৃষ্টি , দক্ষিণে কবে, কী বলছে হাওয়া অফিস

উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত থাকা নিম্নচাপ অক্ষরেখার জের। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় স্বস্তির বৃষ্টি। নিম্নচার অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গে গুমোট আবহাওয়া জারি।

উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত থাকা নিম্নচাপ অক্ষরেখার জের। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় স্বস্তির বৃষ্টি। নিম্নচাপ অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গে গুমোট আবহাওয়া জারি। তবে আগামি দু-এক দিনে কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

নিম্নচাপের জেরে উত্তরে স্বস্তির বৃষ্টি , দক্ষিণে কবে, কী বলছে হাওয়া অফিস

দিন কয়েক ধরেই দক্ষিণবঙ্গে চলছে গুমোট আবহাওয়া। বেলার বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে অধিক অস্বস্তি। বিকেলের দিকে সূর্যের তেজ কমে গেলেও থাকছে গুমোট ভাব। তবে উত্তরবঙ্গে তুলনামূলক স্বস্তির আবহাওয়া।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে। শিলা বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। জলপাইগুড়ি কিংবা কোচবিহারেরও প্রায় একই আবহাওয়া। তুলনামূলকভাবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কিংবা মালদহে তাপমাত্রা ছিল তুলনামূলকভাবে বেশি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে শুরু করে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। অন্যদিকে জলীয় বাষ্পও ঢুকছে স্থলভাগে। ফলে আগামি দু-এক দিনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিসা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+