উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, জেনে নিন বিস্তারিত
নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলা। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা বাড়বে।
নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলা। আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে একইসঙ্গে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা বাড়বে।

পূর্ব বিহার থেকে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এছাড়াও হিমালয় সংলগ্ন এলাকা ও বিহারের ওপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। ফলে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গের একাধিক জায়গায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তুলনামূলকভাবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের তাপমাত্র তুলনামূলকভাবে কম।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে ভোরের তাপমাত্রা আপাতত কম থাকলেও, দিনের তাপমাত্রা বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রির আশপাশে থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হলেও, দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে।
বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াল। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
একনজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা
- আসানসোল ১৮.৫ ডিগ্রি
- বহরমপুর ১৯.২(-১) ডিগ্রি
- বাঁকুড়া ২০.২ (১) ডিগ্রি
- বর্ধমান ২০ ডিগ্রি
- কোচবিহার ১৫(-১) ডিগ্রি
- দার্জিলিং ৭.৬ ডিগ্রি
- ডায়মন্ডহারবার ২২.৬ ডিগ্রি
- দিঘা ২১.১(-১) ডিগ্রি
- জলপাইগুড়ি ১৬.৫ ডিগ্রি
- কৃষ্ণনগর ১৭.৮ ডিগ্রি
- মালদহ ১৭.৮ ডিগ্রি
- শ্রীনিকেতন ১৭.৬(-১) ডিগ্রি












Click it and Unblock the Notifications