প্রথমে বাধা এলেও, মুখ্যমন্ত্রীর এক চিঠিতেই বেড খালি এসএসকেএম-এ
মুখ্যমন্ত্রীর এক চিঠিতেই এসএসকেএম-এর বেড খালি। অন্তত এমনটাই ঘটেছে রোগী সরস্বতী মহান্তির ক্ষেত্রে। আপাতত হাসপাতালে ভর্তি হয়েছেন শিলিগুড়ির ওই মহিলা। তবে দ্রুত চিকিৎসা শুরু আবেদন করছে পরিবার।
মুখ্যমন্ত্রীর এক চিঠিতেই এসএসকেএম-এর বেড খালি। অন্তত এমনটাই ঘটেছে রোগী সরস্বতী মহান্তির ক্ষেত্রে। আপাতত হাসপাতালে ভর্তি হয়েছেন শিলিগুড়ির ওই মহিলা। তবে দ্রুত চিকিৎসা শুরু আবেদন করছে পরিবার।

শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ির বাসিন্দা দুলাল মহান্তি এবং সরস্বতী মহান্তি। তাদের চার ও আট বছরের দুটি সন্তানও রয়েছে। শিলিগুড়িতে মজুরের কাজ করেন দুলাল মহান্তি।
মাস দুয়ের আগে সরস্বতী মহান্তির পিঠের ওপর প্রতিবেশীর পাঁচিল ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে দিন কয়েক চিকিৎসার পর উন্নতি না হওয়ায় স্থানীয় নার্সিংহোমে যায় মহান্তি পরিবার। চিকিৎসার জন্য প্রাথমিকভাবে আড়াইলক্ষ টাকা লাগবে বলে জানানো হয়। কিন্তু দিন মজুরের কাজ করা দুলাল মহান্তির কাছে সেই টাকা না থাকায় স্ত্রী সরস্বতীকে নার্সিংহোম থেকেও ছাড়িয়ে বাড়িতে নিয়ে গিয়ে রাখে। কিন্তু যত দিন যেতে থাকে সরস্বতীর খারাপ পরিস্থিতির দেখে কলকাতায় আসেন চিকিৎসার জন্য। কলকাতায় আসার আগে প্রতিবেশীরা দুলাল মহান্তির হাতে চাঁদা তুলে হাজার দশেক টাকাও দেন।

দুলাল মহান্তির দাবি, ৩০ ডিসেম্বর স্ত্রী সরস্বতীকে নিয়ে এসএসকেএম-এর এমারজেন্সিতে নিয়ে যান। সেখান থেকে ভর্তির প্রয়োজনীয়তার কথা লেখা হলেও, জানানো হয় বেড খালি নেই। এরপর দিন দুয়েক ঠান্ডার মধ্যে এসএসকেএম-এর এমারজেন্সির সামনেই কাটিয়ে দেন তাঁরা। কোনও উপায় না দেখে, স্ত্রীকে এসএসকেএম-এ রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যান দুলাল মহান্তি। সেখানে কথা বলে স্ত্রীকে ভর্তির জন্য একটি চিঠিও করিয়ে নেন তিনি।
এরপর শুরু হয় সরস্বতী মহান্তিকে নিয়ে পরবর্তী অধ্যায়। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে দেওয়া চিঠি নিয়ে এমারজেন্সিতে দেখালেও ভর্তি নেওয়া হয়নি। এমারজেন্সি থেকে পাঠিয়ে দেওয়া হয় হাসপাতাল সুপারের কাছে। এরপর সেই চিঠিতেই সম্মতি দেন হাসপাতালের সুপার। ২ জানুয়ারি থেকে এসএসকেএম-এ ভর্তি সরস্বতী মহান্তি। পিঠে, স্নায়ুতন্ত্রে গুরুতর আঘাত রয়েছে তাঁর।
হাসপাতালে ভর্তি করানোর পর দুলাল মহান্তি চিকিৎসকদের কাছে দ্রুত চিকিৎসার আবেদন করেছেন। আপাতত সরস্বতী মহান্তির চিকিৎসা শুরু হয়েছে। তবে কবে তিনি সুস্থ হয়ে শিলিগুড়ির বাড়িতে ফেরেন এখন সেটাই দেখার।












Click it and Unblock the Notifications