রাইস মিলে কাজের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৪ ফুট উঁচু পাঁচিল, তারপর যা হল
খণ্ডঘোষের রাইস মিলে চাল বাছাইয়ের কাজ করছিলেন বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা। পাশেই একটি ১৪ ফুটের উঁচু পাঁচিল আচমকাই ধসে পড়ে তাঁদের উপর।
পাঁচিল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল তিন শ্রমিকের। বর্ধমানের খণ্ডঘোষে রাইমিলে কাজ করার সময় এই ঘটনা ঘটে রবিবার সন্ধেয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন শ্রমিক। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন অরুণ বাউড়ি (৩০), তপন বাগদি (২৪) ও অনন্ত বাউড়ি (২৮)। তাঁদের বাড়ি যথাক্রমে পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়ায়।
এদিন খণ্ডঘোষের রাইস মিলে চাল বাছাইয়ের কাজ করছিলেন বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকরা। পাশেই একটি ১৪ ফুটের উঁচু পাঁচিল আচমকাই ধসে পড়ে তাঁদের উপর। কর্মরত শ্রমিকরা চাপা পড়ে যান ওই ধ্বংসস্তূপের মধ্যে। অন্যান্য কর্মীরা ছুটে এসেও চাপা পড়ে যাওয়া শ্রমিকদের উদ্ধার করতে ব্যর্থ হন। পাঁচিলটি তারা সরাতে পারেনি।

শেষপর্যন্ত জিসিবি মেশিন দিয়ে পাঁচিলটি সরানো হয়। এরপর চাপা পড়ে যাওয়া পাঁচ শ্রমিককে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বা্কি দু'জন অভিজিৎ বাগদি ও অক্ষয় বাউড়িকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।
শ্রমিকদের অভিযোগ দীর্ঘক্ষণ পাঁচিলের তলায় চাপা পড়েছিলেন তিন শ্রমিক। সেই কারণেই তাঁদের মৃত্যু হয়। চটজলদি পাঁচিল সরানো গেলে তাঁদের বাঁচানো যেত। কিন্তু উদ্ধার করতেই সময় লেগে গেল। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অন্যান্য শ্রমিকরা।












Click it and Unblock the Notifications