জলপাইগুড়িতে হাতির হানায় মৃত তিন গ্রামবাসী
কালীপুজোর অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে হাতির হানায় মৃত্যু হল এক দম্পতির। জলপাইগুড়ির রামসাই এলাকার ঘটনা। হাতির হানার মৃত্যু হয়েছে গ্রামের আরও এক বাসিন্দার।
কালীপুজোর অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে হাতির হানায় মৃত্যু হল এক দম্পতির। জলপাইগুড়ির রামসাই এলাকার ঘটনা। হাতির হানার মৃত্যু হয়েছে গ্রামের আরও এক বাসিন্দার।

ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা রামসাই ওয়াইল্ড লাইফ স্কোয়াডের অফিসে তালা দিয়ে বিক্ষোভ দেখায়। পুলিশ ও বনকর্মীদের ঘেরাও করে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। গরুমারা অভয়ারণ্য সংলগ্ন এলাকায় হওয়ায় প্রায়ই বন্য জন্তু ঢুকে পড়ে এলাকায়। বারবার বনদফতরের আধিকারিকদের জানিয়েও কোনও কাজ হয় না বলে অভিযোগ বাসিন্দাদের।
জানা গিয়েছে রামশাই গ্রামপঞ্চায়েতের যাদবপুর চা বাগানের ডিপো লাইনের বাসিন্দা গাওনা ওঁরাও ও তার স্ত্রী কুমারী ওঁরাও গতকাল রাতে কালীপুজোর অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁদের সামনে এসে পড়ে হাতি। দুজনকে শুঁড়ে তুলে ছুড়ে ফেলে হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। গ্রামবাসীদের বিক্ষোভ সামলাতে ছুটে আসেন ময়নাগুড়ি থানার কর্মীরাও। SSB ও র্যাফ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।












Click it and Unblock the Notifications