বড় ভাঙনের মুখে তৃণমূল, তিন বিধায়কের সঙ্গে যাঁরা যোগ দিতে পারেন বিজেপিতে

শুভ্রাংশু রায় একা নন, অন্তত তিন তৃণমূল বিধায়ক যোগ দিতে চলেছেন বিজেপিতে। মুকুল রায়ের সঙ্গে তিন বিধায়ক এখন দিল্লিতে অবস্থান করছেন।

শুভ্রাংশু রায় একা নন, অন্তত তিন তৃণমূল বিধায়ক যোগ দিতে চলেছেন বিজেপিতে। মুকুল রায়ের সঙ্গে তিন বিধায়ক এখন দিল্লিতে অবস্থান করছেন। তাঁরা মঙ্গলবার য়োগ দিতে পারেন বিজেপিতে। একইসঙ্গে দুই পুরসভার ২৯ জন সাংসদও তৃণমূল ছেড়ে বিজেপির ছত্রছায়ায় আসতে চলেছেন বলে সূত্রের খবর। বিজেপির দাবি, তৃণমূল বিধায়কদের অনুগামী তাঁরা।

বিজেপিতে যোগদানের জল্পনা

বিজেপিতে যোগদানের জল্পনা

রবিবার থেকেই নতুন করে শুভ্রাংশু বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়েছিল। দফায় দফায় মুকুল রায়ের সঙ্গে বৈঠক হয়ে শুভ্রাংশুর। সোমবার সেই জল্পনার অবসান ঘটিয়ে দিল্লি রওনা দেন শুভ্রাংশু। সঙ্গে আরও দুই বিধায়ক রয়েছেন। একজন অর্জুন সিংয়ের আত্মীয় তথা নোয়াপাড়া কেন্দ্রের বিধায়ক সুনীল সিং।

সবুজ থেকে গেরুয়া

সবুজ থেকে গেরুয়া

আর মুকুল রায় ঘনিষ্ঠ শীলভদ্র দত্ত রয়েছেন দিল্লিতেই। সব কিছু ঠিকঠাক চললে মঙ্গলবারই তাঁদের রং বদলে সবুজ থেকে গেরুয়া হতে চলেছে। সৌজন্যে মুকুল রায়। একেবারে দলবেঁধে তাঁরা গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন বলে জানা গিয়েছে। কেননা অনুগামী পরিবেষ্টিত হয়ে তিন বিধায়ক এখন অবস্থান করছেন দিল্লিতে।

পুরসভা পেতে পারে বিজেপি

পুরসভা পেতে পারে বিজেপি

কাঁচরাপাড়া ও হালিশহর পুরসভার ২৯ জন কাউন্সিলররাও শুভ্রাংশুদের সঙ্গে দিল্লি গিয়েছেন। কাঁচরাপাড়ার ১৬ জন ও হালিশহরের তিনজন বিধায়ক দল পরিবর্তন করতে পারেন। ফলে এই দুই পুরসভায় ক্ষমতা হারাতে পারে তৃণমূল। ক্ষমতা হস্তান্তর হতে পারে বিজেপির হাতে। মঙ্গলবার দলবদলের পর প্রথম কোনও পুরসভা পেতে পারে বিজেপি।

ভাঙন রোখা গেল না

ভাঙন রোখা গেল না

উত্তর ২৪ পরগনায় এই ভাঙন সম্ভাবনা লোকসভা ভোটের আগে থেকেই শুরু হয়েছিল। লোকসভায় বিজেপি ভালো ফল করার পর আর সেই ভাঙন রোখা গেল না বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু তিন বিধায়ক বা ২৯ জন কাউন্সিলররাই নন, নৈহাটি, কল্যাণী পুরসভার কয়েকজন কাউন্সিলরও দিল্লি গিয়েছেন বিজেপিতে যোগ দিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+