রাজ্যে ৫৮ টি গণনা কেন্দ্র! ২ আসনে সব থেকে বেশি রাউন্ড গণনা
সারা রাজ্যে গণনা কেন্দ্র থাকছে ৫৮ টি। গণনাকেন্দ্রগুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের বাইরে জারি থাকবে ১৪৪ ধারা।
সারা রাজ্যে গণনা কেন্দ্র থাকছে ৫৮ টি। গণনাকেন্দ্রগুলিতে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনা কেন্দ্রের বাইরে জারি থাকবে ১৪৪ ধারা। বাড়ানো হয়েছে কাউন্টিং অবজারভারের সংখ্যা। তবে উল্লেথযোগ্য বিষয় হল কলকাতা ও ঝাড়গ্রামে সব থেকে বেশি রাউন্ড গণনা হবে।

ভোট গণনা কে কেন্দ্র করে নির্বাচন কমিশন ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করতে চলেছে গণনা কেন্দ্রগুলোকে ঘিরে। মোট গণনা কেন্দ্র ৫৮। দক্ষিণ কলকাতা এবং ঝাড়গ্রামে সব থেকে বেশি রাউন্ড গণনা হবে। বাদ বাকি ৪০ টি লোকসভা কেন্দ্রে ১৯ এবং ২০ রাউন্ড গণনা হবে। এক একটি লোকসভায় পঁয়ত্রিশটি বুথের ভিভিপ্যাট গোনা হবে। একেকটা বিধানসভায় লটারির মাধ্যমে পাঁচটি করে বুথ গোনা হবে।
এবার বাড়ানো হয়েছে কাউন্টিং অবজারভারে সংখ্যা। ১৪৪ থেকে করা হয়েছে ১৫৫। যদি ইভিএমে গণনায় ফারাক থাকে, তাহলে ভিভি প্যাটের গণনায চূড়ান্ত বলে ধার্য হবে। একেকটি বিধানসভার জন্য ১৪ টেবিল, সর্বাধিক ১৮টি টেবিল গোনা হবে। এক একটি ভিভিপ্যাট গুনতে প্রায় এক'ঘণ্টা সময় লাগবে।গণনা কেন্দ্রের বাইরে থাকবে ১৪৪ ধারা।












Click it and Unblock the Notifications