রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য তিনটি বৃত্তি চালু করল সরকার
রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য তিনটি বৃত্তি চালু করল সরকার
পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য এবার তিনটি বৃত্তি চালু করল রাজ্য সরকার।
জানা গিয়েছে, রাজ্যে ১ আগস্ট থেকে, এই নতুন বৃত্তি ব্যবস্থা চালু হয়েছে। এবার থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম থেকে দশম শ্রেণি, একাদশ থেকে পিএইচডি কোর্স এবং পেশাদারি ও কারিগরি কোর্সের পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। এই তিন বৃত্তি আগামী দিনে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ সম্প্রদায়ের মেধাবী পড়ুয়াদের ভবিষ্যতের আশার আলো দেখবে মনে করছে শিক্ষামহল।

এই স্কলারশিপে আবেদনকারীদের জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে বলেও জানা গেছে রাজ্য শিক্ষা দপ্তর সূত্রে।
এক্ষেত্রে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে শেষ পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে, তবেই সে আবেদন করতে পারবে বৃত্তির জন্য। একজন পড়ুয়া একটি প্রতিষ্ঠান থেকেই বৃত্তি পাবে। আবেদন রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীকে একটি মাত্র মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। তবে প্রি-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে একটি মোবাইল নম্বর থেকে সর্বোচ্চ দুটি আবেদন করা যাবে। আবেদন করার পর আবেদনকারীকে আবেদন পত্রের প্রিন্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা করতে হবে। ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি সমেত অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড আবেদন পত্রে উল্লেখ করতে হবে। এই আবেদন পত্র ১ আগস্ট থেকে জমা করা যাবে এবং জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২০। যে সমস্ত ছাত্রছাত্রীরা ২০১৯-২০ সালে ইতিমধ্যেই স্কলারশিপ পেয়েছেন তারা শুধুমাত্র রিন্যুয়াল বিভাগেই আবেদন করতে পারবেন।
মূলত তিনটি আলাদা নামে এই স্কলারশিপ দেওয়া হবে। প্রথম থেকে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য 'প্রি-ম্যাট্রিক স্কলারশিপ'। এই বৃত্তিতে বার্ষিক ১১০০ টাকা থেকে ১১০০০ টাকা প্রদান করা হবে পড়ুয়ার খরচ সাপেক্ষে। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে পড়ার পাশাপাশি পড়ুয়ার বাড়ির বার্ষিক আয় দু' লক্ষ টাকা পর্যন্ত হলেই এই বৃত্তি পাওয়া যাবে। এরপর, একাদশ থেকে পিএইচডি কোর্সের পড়ুয়াদের ক্ষেত্রে 'পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ' প্রদান করা হবে। যে সমস্ত পড়ুয়ারা রাজ্যের স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, বিএড ইত্যাদি কোর্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য এই বৃত্তি। এক্ষেত্রে বার্ষিক সর্বাধিক ১৬,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হবে।












Click it and Unblock the Notifications