বর্ধমানে বিপর্যয়, আইআইটির ৩ বিশেষজ্ঞকে নিয়ে কমিটি গঠন
বর্ধমান স্টেশনের বিপর্যয় ঘটনা কেন ঘটল তা তদন্ত করে দেখার জন্য খড়্গপুর আইআইটির তিনজন বিশেষজ্ঞকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে
বর্ধমান স্টেশনের বিপর্যয় ঘটনা কেন ঘটল তা তদন্ত করে দেখার জন্য খড়্গপুর আইআইটির তিনজন বিশেষজ্ঞকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে । সোমবার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এই তিন জন বর্ধমান স্টেশনে গিয়ে এই তদন্তের কাজ শুরু করবেন ।

শনিবার রাতে হঠাত্ করেই ভেঙে পড়ে বর্ধমান স্টেশন ভবনের একাংশ । বর্ধমান স্টেশনে ঢোকার যে জায়গা তার ভবন সংস্কার করা ও সৌন্দর্যাযনের কাজ শুরু হয়েছে । এই কাজ করার মধ্যে ভেঙে পড়ে সেটি । এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের । হপনা মাঝি নামে এক ব্যক্তি আহত হয়েছে ও এখন চিকিত্সাধীন ।
এই ঘটনায় ট্রেনের চলাচল ও যাত্রী পরিষেবা বিঘ্নিত হয় নি বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা । রবিবার এই এলাকা ঘুরে দেখেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা ।
যে জায়গায় দুর্ঘটনা তার ওপর আছে যাত্রী নিবাস । এই যাত্রী নিবাস আপাতত বন্ধ রাখা হয়েছে ।
রেল আধিকারিকরা জানিয়েছেন যে যেখান এই ঘটনা ঘটেছে তার কিছু জায়গায় ফাটল দেখা গিয়েছে । লোহার বিম দিয়ে অস্থায়ী ভাবে দেওয়ালে ঠেকা দেওয়া হয়েছে ।
জানা গিয়েছে যে লোহার খাঁচা না বসিয়ে সেখানে বিম দিয়ে দেওয়ার জন্য ওই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন পূর্ব রেলের আধিকারিকরা । আই আই টি থেকে বিশেষজ্ঞরা গিয়ে তদন্ত করে দেখে রিপোর্ট জমা দেয়ার পর কি করে এই কাজ করা হবে তা ঠিক করবে রেল ।












Click it and Unblock the Notifications