ইন্ডাকশন কুকার ব্যবহার করেন ? রাজ্যেই দুর্ঘটনার এই তথ্য জেনে নিন
ইন্ডাকশন কুকার বিস্ফোরণে মৃত্যু হল তিনজনের। ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলার শুভরআড়া গ্রামে। বুধবার রাতের দিকে মৃত্যু হয় নুরাঙ্গিনা বিবি ও তানজিলা বিবির। বৃহস্পতিবার সকালে মারা যায় ছাত্রী মাফুজা খাতুন।
ইন্ডাকশন কুকার বিস্ফোরণে মৃত্যু হল তিনজনের। ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচলার শুভরআড়া গ্রামে। বুধবার সকালে এই আগুন লাগার ঘটনা ঘটে। রাতের দিকে মৃত্যু হয় নুরাঙ্গিনা বিবি ও তানজিলা বিবির। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে স্কুল ছাত্রী মাফুজা খাতুনের।

মেয়ের স্কুল যাওয়ার আগে তাড়াতাড়ি কাজের জন্য রান্না করতে গিয়েছিলেন ইন্ডাকশন কুকারে। অন করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ। সঙ্গে সঙ্গে ঘরে আগুন ধরে যায়। নুরাঙ্গিনা বিবি(৪৫) ও তাঁর মেয়ে মাফুজা খাতুন(৭) এবং এক প্রতিবেশী তানজিলা বিবি( ৩০)কে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে রাতের দিকে মৃত্যু হয় নুরাঙ্গিনা বিবি ও তানজিলা বিবির। বৃহস্পতিবার সকালে মারা যায় মাফুজা খাতুন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার পর প্রতিবেশীরা পুকুরের জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিটের ফলে বিস্ফোরণ এবং আগুন। তবে ঘটনার পিছনে অন্য কারণও খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নুরাঙ্গিনা বিবির তিন ছেলে ও এক মেয়ে। তাঁর স্বামী মামুদ আলি পেশেয় জরি শিল্পী।












Click it and Unblock the Notifications