বিজেপিতে বিরাট ধস, বিপ্লব মিত্রের অনুগামীরা দলে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

বিজেপিতে বিরাট ধস, বিপ্লব মিত্রের অনুগামীরা দলে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে

উত্তরবঙ্গে ফের বিজেপিতে ভাঙন ধরল। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন দুই কর্মাধ্যক্ষ-সহ জেলা পরিষদের তিন সদস্য। এঁরা সবাই বিপ্লব মিত্র অনুগামী বলেই পরিচিত ছিলেন। এই তিন বিপ্লব অনুগামী হেভিওয়েট নেতার সঙ্গে তিন শতাধিক কর্মীও দল ছাড়েন। ফের তাঁরা পুরনো দল তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন ২০২১ নির্বাচনের আগে।

বিজেপি ছেড়ে তৃণমূলে ঘরওয়াপসি তিন সদস্যের

বিজেপি ছেড়ে তৃণমূলে ঘরওয়াপসি তিন সদস্যের

তিন প্রাক্তন তৃণমূলীর ঘরওয়াপসি নিয়ে এদিন বালুরঘাটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে জেলা সভাপতি গৌতম দাসের হাত থেকে তাঁরা পুনরায় তৃণমূল পতাকা নিলেন। তৃণমূলে যোগ দিয়ে তাঁরা ঘরে ফেরার আনন্দ পাচ্ছেন বলেও অনুভূতি প্রকাশ করেন। তিন নেতা-সহ কর্মীদের তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান গৌতমবাবু।

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন যে সব নেতা-নেত্রীরা

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন যে সব নেতা-নেত্রীরা

এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা, মৎস্য কর্মাধ্যক্ষ চিন্তামণি বিহা এবং জেলা পরিষদ সদস্য প্রতিভা মণ্ডল। তাঁদের সঙ্গে তিনশো জন কর্মীও বিজেপি ছেড়ে নাম লেখান তৃণমূলে। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে এই দলবদল বিশেষ তাৎপর্যপূর্ণ দক্ষিণ দিনাজপুরে জেলায়।

বিপ্লিব মিত্রের অনুগামীরে ফিরলেন তৃণমূল কংগ্রেসে

বিপ্লিব মিত্রের অনুগামীরে ফিরলেন তৃণমূল কংগ্রেসে

বিপ্লব মিত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় তাঁরাও বিজেপিতে চলে গিয়েছিলেন। ইতিমধ্যে বিপ্লববাবু তৃণমূলে ফিরলেও তাঁরা বিজেপিতেই রয়ে গিয়েছিলেন। এতদিন পর তাঁরাও পুরনো দলে এলেন তাঁদের নেতার হাত ধরে। আর তাঁদের সঙ্গে যে সমস্ত কর্মী তৃণমূলে এলেন, তাঁরা তপন ও কুমারগঞ্জ বিধানসভা এলাকার

বিপ্লব-গৌতমের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান

বিপ্লব-গৌতমের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান

২০১৯ লোকসভা নির্বাচনের পর বিপ্লব মিত্রের সমর্থনে ওই তিন নেতা-নেত্রীও বিজেপিতে পাড়ি দিয়েছিলেন। তবে দক্ষিণ দিনাজপুরে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দীর্ঘদিন নির্দল হিসেবে ছিলেন। তিনিও এতদিন পর তৃণমূলে ফিরলেন। যোগদান অনুষ্ঠানে বিপ্লব মিত্র, গৌতম দাস একইসঙ্গে উপস্থিত ছিলেন।

নাড্ডার সফরের দিন বিজেপিতে ধস, যোগ তৃণমূলে

নাড্ডার সফরের দিন বিজেপিতে ধস, যোগ তৃণমূলে

উল্লেখ্য, এদিনই ঝটিকা সফরে উত্তরবঙ্গে আসেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। তিনি বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। হাসপাতালের বেডে শুয়েই ভার্চুয়ালি অংশ নেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই বৈঠক চলাকালীনই বিজেপিতে বড় ধস নামে। বিজেপিতে ভাঙন ধরিয়ে তিন নেতা যোগ দেন তৃণমূলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+