স্কুলে মদ্যপান অষ্টম শ্রেণীর তিন ছাত্রীর, বহিষ্কৃত

পশ্চিমবঙ্গ
কলকাতা, ৬ অগস্ট: স্কুলে মদ ও সিগারেট খাওয়ায় টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়া হল অষ্টম শ্রেণীর তিন ছাত্রীকে। বুধবার ঘটনাটি ঘটেছে বজবজ উচ্চ বালিকা বিদ্যালয়।

স্থানীয় সূত্রে খবর, অষ্টম শ্রেণীর ওই তিন ছাত্রী এ দিন স্কুলব্যাগে করে মদের বোতল নিয়ে এসেছিল। সঙ্গে ছিল এক প্যাকেট সিগারেটও। এ দিন অফ পিরিয়ডে স্কুলেরই একটি ঘরের পিছনে গিয়ে তারা মদ খায়। টান দেয় সিগারেটেও। ক্লাসঘরের জানলা দিয়ে এটা ফেলে কয়েকজন ছাত্রী। তারা চুপিচুপি গিয়ে প্রধান শিক্ষিকাকে জানায়। তখন প্রধান শিক্ষিকা আরও কয়েকজন শিক্ষিকাকে সঙ্গে নিয়ে গিয়ে দেখেন যে, অভিযোগ সত্যি। তাদের হাতেনাতে ধরা হয়।

এর পরই তাদের বাড়িতে ফোন করে অভিভাবকদের ডাকা হয়। দেখানো হয়, ছাত্রীদের মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে। তারা কান্নাকাটি শুরু করে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ শাস্তির সিদ্ধান্ত থেকে সরতে রাজি হয়। তৎক্ষণাৎ তাদের টিসি দিয়ে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+