পুরো মুর্শিদাবাদে ফুটবে ঘাসফুল! সময় বেধে দিলেন শুভেন্দু
ভবিষ্যতে পুরো মুর্শিদাবাদে ফুটবে ঘাসফুল। এর জন্য সময়ও বেধে দিয়েছেন তৃণমূলের তরফে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শুভেন্দু অধিকারী। সামনের লোকসভায় অধীর চৌধুরীকে হারিয়ে তাঁর এই কাজ শেষ হবে।
ভবিষ্যতে পুরো মুর্শিদাবাদে ফুটবে ঘাসফুল। এর জন্য সময়ও বেধে দিয়েছেন তৃণমূলের তরফে জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শুভেন্দু অধিকারী। সামনের লোকসভায় অধীর চৌধুরীকে হারিয়ে তাঁর এই কাজ শেষ হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী।

২০১৬-র নির্বাচন
মুর্শিদাবাদে বিধানসভার আসন সংখ্যা ২২। ২০১৬-র নির্বাচনে মাত্র ৪ টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। বিরোধীদের দখলে ছিল ১৮টি। যার বেশিরভাগটাই ছিল কংগ্রেসের দখলে।

বর্তমান পরিস্থিতি
এরপর সিপিএম, কংগ্রেস ভাঙিয়ে এখন আসন সংখ্যা ১১-তে। এখনও কংগ্রেসের তরফে ৮ জন এবং বামেদের তরফে ৩ জন বিধায়ক রয়েছেন সেখানে।

শুভেন্দুর ইঙ্গিত
শুভেন্দু অধিকারীর ইঙ্গিত বিরোধী দল ভেঙে ৩ থেকে ৪ জন বিধায়ক তৃণমূলে যাবেন। জলঙ্গির বিধায়ক-সহ কয়েকজনের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শীঘ্রই তারা তৃণমূলে যোগ দেবেন বলে ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী।

লোকসভায় লক্ষ্য তিনে তিন
২০১৬-এর বিধানসভা নির্বাচনের পর থেকে জেলার ৭ জন বিধায়ক ইতিমধ্যেই তৃণমূলে যোগ দিয়েছেন। একের পর এক জেলাপরিষদ এবং পুরসভাও দখল করেছে তৃণমূল। তবে মূল লক্ষ্য যে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বহরমপুর আসন থেকে অধীর চৌধুরীকে হারানো, তা প্রকাশ্যেই বলেছেন শুভেন্দু। তাঁর কথায় অধীর চৌধুরীকে হারানোর পরেই মুর্শিদাবাদে তাঁর কাজ শেষ হবে।
(প্রতীকী ছবি)












Click it and Unblock the Notifications