বালুরঘাটে বাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত ৩

মোটর বাইক ও ট্র‍্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনায় মৃত ৩ যুবক।

মোটর বাইক ও ট্র‍্যাক্টরের মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনায় মৃত ৩ যুবক। সোমবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটে বালুরঘাট থানার পতিরাম গ্রাম পঞ্চায়েতের পরানপুর এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের উপরে। মৃত তিন জন মোটর বাইক আরোহী বলে জানা গিয়েছে।

বালুরঘাটে বাইক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত ৩

মৃত ৩ বাইক আরোহীর নাম গোপাল পাহান (২৬) শিবা পাহান (১৯) বিপুল পাহান (২৬)। প্রথম দু'জনের বাড়ি বালুরঘাট থানার মাহিনগর। বিপুলের বাড়ি বালুরঘাট থানার দুর্লভপুর।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পতিরাম ফাঁড়ি ও বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পরে বালুরঘাট গাজোল ৫১২ জাতীয় সড়ক। পুলিশ মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে প্রচন্ড গতিতে আসছিল ওই বাইকটি। এরপরই ট্রাক্টরটির মুখোমুখি চলে আসে বাইকটি। ট্রাক্টরের চালককে আটক করেছে পুলিশ, গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+