কুলটির অবৈধ কয়লাখনি থেকে উদ্ধার তিনজনের দেহ
কুলটি এলাকার অবৈধ কয়লাখনি থেকে বৃহস্পতিবার রাতে আটকে থাকা তিন জনের পচাগলা দেহ উদ্ধার করে এন ডি আর এফ বা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

রবিবার বিকালে এই কয়লাখনিতে নামে চার জন । তাদের মধ্যে একজন উঠে আসে কিন্তু বাকি তিন জন আটকে পড়ে । এই খাদানে বিনয় মুর্মু, কালিচরণ কিসকু ও সন্তোষ মারান্ডি আটকে পড়ে। প্রথমে তাদের উদ্ধার করার চেষ্টা করে ই সি এলের উদ্ধারকারী দল। কিন্তু এই খাদানে ছিল বিষাক্ত গ্যাস। অক্সিজেনের অভাব। তাই নামতে পারেনি এই দল।
এরপর এই খনির ভিতরে আটকে থাকা তিন জনকে উদ্ধার করতে ডাকা হয় এন ডি আর এফ কে। তারা একটি সুরঙ্গ খোদে। বিভিন্ন যন্ত্র ব্যবহার করে এই খনি থেকে বিষাক্ত গ্যাস বার করে । তারপর ভিতরে ঢুকতে পারে। তার পর এই খনির ভিতরে আটকে থাকা তিন জনের দেহ উদ্ধার করা হয়।












Click it and Unblock the Notifications