মদন মিত্রের সঙ্গে বৈঠকের পর প্রত্যাহৃত তিনদিনের বাস ধর্মঘট

বাসমালিকদের সংগঠনগুলি বারবার ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। তাদের বক্তব্য, পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। অন্যান্য সামগ্রী যেমন গ্রিজ, টায়ার ইত্যাদিও মহার্ঘ হয়েছে। এই পরিস্থিতিতে মুনাফা হচ্ছে না। লোকসান করে আর বাস চালানো সম্ভব নয়। এই দাবিতে রাজ্য সরকার কর্ণপাত না করায় তাঁরা ২৫, ২৬ এবং ২৭ জুন বাস ধর্মঘটের ডাক দেন।
এদিকে, ধর্মঘট আটকাতে রণং দেহী অবস্থান নেয় রাজ্য সরকার। পরিবহণমন্ত্রী মদন মিত্র হুমকি দেন, ধর্মঘট করলে পুলিশ ব্যবস্থা নেবে। ভাড়াও বাড়বে না, ধর্মঘটও করা চলবে না। কিন্তু অনড় থাকেন বাসমালিকরা। শেষ পর্যন্ত এদিন দুপুরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মদন মিত্র। তিনি বলেন, বাসমালিকদের মুনাফার বিষয়টি খতিয়ে দেখতে সর্বদল কমিটি গড়েছে সরকার। এই কমিটি তাদের কাজও শুরু করেছে। ২৩ জুলাই কমিটি তাদের রিপোর্ট দেবে। ভাড়া না বাড়িয়েও কীভাবে বাসমালিকদের ক্ষতি পুষিয়ে দেওয়া যায়, তা দেখা হবে। তাই রিপোর্ট জমা না পড়া পর্যন্ত অপেক্ষা করুন তাঁরা। তিনি আরও আশ্বাস দেন, কয়েক দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কথা বলবেন বাসমালিকদের সঙ্গে।
মদনবাবুর এই ঘোষণার পর তাঁরা ঠিক করেন, ধর্মঘট তুলে নেবেন। তবে রাজ্য সরকারকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য ২৯ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তার পর বৈঠকে বসে ঠিক হবে পরবর্তী পদক্ষেপ।
ধর্মঘট প্রত্যাহৃত হওয়ায় খুশি পরিবহণমন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, "আমি বাসমালিকদের অভিনন্দন জানাচ্ছি। ওঁরা আমাদের আবেদন সাড়া দিয়েছেন দেখে ভালো লাগছে। সরকার ওঁদের সমস্যা খতিয়ে দেখছে।"
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications