ইটভাটার জমা জলে খেলতে গিয়ে ডুবে মৃত্যু হল একই পরিবারের তিন নাবালকের
ইটভাটার জমা জলে খেলতে গিয়ে ডুবে মৃত্যু হল একই পরিবারের তিন নাবালকের
ইটভাটার জমা জলে খেলতে গিয়ে ডুবে মৃত্যু হল একই পরিবারের তিন নাবালক নাবালিকার। মৃতদের নাম সাদিকুল শেখ (৮), রশিদ শেখ (৬) ও আয়েশা খাতুন (৭)। স্থানীয়রা ওই নাবালক নাবালিকা কে উদ্ধার নশিপুর হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

শনিবার সন্ধ্যায় ঘটনা টি ঘটে রানীতলা থানার নন্দন পুর এলাকায়। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ঝড় বৃষ্টির পর সহদর সাদিকুল ও রশিদ খুড়তুতো বোন আয়েশা কে নিয়ে স্থানীয় ইটভাটার খেলতে যায়। এদিকে সন্ধ্যা গড়িয়ে অন্ধকার নেমে আসলে বাড়ির লোকজন নাবলকদের খোঁজ শুরু করেন।
এরই মধ্যে এক ব্যাক্তির নজরে আসে ইট ভাটাতে ইট তৈরি করার জন্য মাটি কেটে যে গভীর খাদের সৃস্টি হয়েছে ওই খাদে দুটি শিশু ভাসছে। ওই দুই শিশু কে উদ্ধার করে তল্লাসি চালিয়ে জলের তলা থেকে উদ্ধার করা হয় আয়েশার নিথর দেহ। খবর পেয়ে রানীতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। শুরু হয় তদন্ত। এদিকে ঘটনার পর ভাটা মালিক আত্মগোপন করেন।












Click it and Unblock the Notifications