কালীপুজো দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু তিন ভাইয়ের
ধুপগুড়ি থেকে কালীপুজো দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন ভাইয়ের। ময়নাগুড়ি জাতীয় সড়কে মোটর সাইকেলে করে ফিরছিলেন তিন জন। ট্রাকের সঙ্গে ধাক্কায় তিন ভাইয়েরই ঘটনাস্থল মৃত্যু হয়।

মৃত তিন যুবক জয়ন্ত সরকার(২০) ও তার দুই ভাই মদন সরকার ( ২০)এবং পঙ্কজ সরকার(১৯) জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা এলাকার বাসিন্দা। গভীর রাতে ঠাকুর দেখে ফেরার সময় ময়নাগুড়ি ৩১ নং জাতীয় সড়কে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুঘটনার সময় জোরে একটি আওয়াজ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায় পুলিশকে।
তিন যুবককে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত তিন যুবকের মৃতদেহ আজ জলপাইগুড়ি সদর হাসপাতালের ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Click it and Unblock the Notifications