মুকল ছাড়াও আরও দুই বঙ্গনেতা বিজেপিতে পদ পেলেন, বাংলাকে গুরুত্ব একুশের আগে

বিজেপিতে যোগদানের প্রায় তিন বছর পর বিজেপিতে পদ পেয়েছেন মুকুল রায়। তিনি সহ সভাপতি মনোনীত হয়েছেন।

বিজেপিতে যোগদানের প্রায় তিন বছর পর বিজেপিতে পদ পেয়েছেন মুকুল রায়। তিনি সর্বভারতীয় সহ-সভাপতি মনোনীত হয়েছেন। কিন্তু ২০২১-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে চেয়ে বাংলায় আরও দু-জনকে এবার কেন্দ্রীয় বিজেপির পদ দেওয়া হয়েছে। বাংলাকে টার্গেট করেই মুকুল-সহ তিন নেতার এই পদ প্রাপ্তি বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বাংলার তিন নেতা বিজেপির কেন্দ্রীয় টিমে

বাংলার তিন নেতা বিজেপির কেন্দ্রীয় টিমে

শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে তালিকা প্রকাশ করেন, সেই তালিকা অনুযায়ী কেন্দ্রীয় বিজেপির সহসভাপতি হচ্ছেন মুকুল রায়। মুকুল ছাড়াও মুকুল ঘনিষ্ঠ অনুপম হাজরাকে কেন্দ্রীয় বিজেপির সম্পাদক করা হয়েছে। রাজু সিং বিস্ত হয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র।

রদবদলে গুরুত্ব মুকুল ও মুকুল-অনুগামীর

রদবদলে গুরুত্ব মুকুল ও মুকুল-অনুগামীর

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২১-এ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিকে চেয়েই এই রদবদলে গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির বঙ্গ নেতৃত্বকে। এতদিন মুকুল রায় বিনা পদে কাজ করে গিয়েছেন বিজেপিতে। তাই তাঁকে যোগ্য সম্মান দেওয়া হয়েছে। তিনি কেন্দ্রীয় পদ পেয়েছেন। তাঁর অনুগামী অনুপম হাজরাও কেন্দ্রীয় পদ পেয়েছেন। তিনি হয়েছেন কেন্দ্রীয় সম্পাদক।

তৃণমূলকে হারাতে মুকুল রায়কে গুরুত্ব

তৃণমূলকে হারাতে মুকুল রায়কে গুরুত্ব

বিজেপি মনে করে বাংলায় তৃণমূলকে হারাতে মুকুল রায়কে তাঁদের দরকার। তাই বঙ্গ নেতৃত্বে যেমন মুকুল রায় ঘনিষ্ঠদের প্রাধ্যান্য দেওয়া হয়েছে, তেমনই মুকুল রায়েকে ২০২১-এর আগে বড় পদ দিয়ে বিজেপি বুঝিয়ে দিয়েছে আসন্ন নির্বাচনে মুকুল রায়কে তাঁরা কতটা গুরুত্ব দিতে চাইছে।

তৃণমূলের বিরুদ্ধে ঘূঁটি সাজাতে বিজেপির প্ল্যান

তৃণমূলের বিরুদ্ধে ঘূঁটি সাজাতে বিজেপির প্ল্যান

এবার হয়তো মুকুল রায়ের নেতৃত্বেই আসন্ন বিধানসভা নির্বাচনে লড়বে বিজেপি। এর আগে প়্চায়েত ও লোকসভা দুই নির্বাচনেই মুকুলকে নির্বাচন কমিটির মাথায় রেখে বিজেপি বাংলায় লড়াই করেছিল। ফলও পেয়েছিল আশাতীত। আবারও সেই মুকুল রায়কেই সামনে রেখে তৃণমূলের বিরুদ্ধে ঘূঁটি সাজাবে বিজেপি।

সাংসদ রাজু সিং বিস্ত বিজেপির জাতীয় মুখপাত্র

সাংসদ রাজু সিং বিস্ত বিজেপির জাতীয় মুখপাত্র

মুকুল-অনুপম ছাড়াও জাতীয় মুখপাত্র করা হয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু সিং বিস্তকে। রাজুকে গুরুত্ব দিয়ে পাহাড় তথা উত্তরবঙ্গকে বিশেষ মেসেজ পাঠিয়েছে বিজেপি। কেন্দ্রীয় বিজেপিতে বাংলা থেকে তিনজন গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। তাঁদের এই গুরুত্ব দিয়ে বিজেপি বোঝাতে চাইছে বাংলা কতটা গুরুত্বপূর্ণ।

মুকুলের পদপ্রাপ্তির দিন পদ হারালেন রাহুল সিনহা

মুকুলের পদপ্রাপ্তির দিন পদ হারালেন রাহুল সিনহা

এরই মধ্যে বঙ্গ বিজেপিতে একটিই খারাপ খবর, মুকুল রায়ের পদপ্রাপ্তির দিন পদ হারিয়েছেন রাহুল সিনহা। কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে অপসারিত হয়েছেন তিনি। তাঁর পরিবর্তনে বাংলা থেকে কেন্দ্রীয় সম্পাদক করা হয়েছে মুকুল-ঘনিষ্ঠ অনুপম হাজরাকে। ফলে রাহুল-অনুগামীরা এই সিদ্ধান্তে অখুশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+