দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার ৩, আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি
দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে তেমনটাই খবর। ড্রোন উড়িয়ে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলেও জানা গিয়েছে।
ধৃতদের পরিচয় এখনও পুলিশের তরফে জানানো হয়নি। এদিকে, এই ধর্ষণের ঘটনায় আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি।

দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াকে শুক্রবার রাতে গণধর্ষণ করা হয়। দোষীদের শাস্তিদের দাবিতে ঘটনার পর থেকেই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি নেয় বিজেপি। গতকালই রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ বিভাগের মন্ত্রী ডা. শশী পাঁজা বলেছেন, এই ধরনের ঘটনা নিয়ে রাজনীতি কাম্য নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। নির্যাতিতার পরিবারের আস্থা রয়েছে রাজ্য সরকার ও পুলিশ-প্রশাসনের উপর। জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
এরপরই তিনজনের গ্রেফতারির কথা জানাল পুলিশ। পুলিশের এক আধিকারিক নিয়েছেন, "আমরা এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। পরে আরও বিস্তারিত তথ্য দেব।"
জানা গিয়েছে, ওডিশার জলেশ্বর থেকে আসা ওই মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করা হয় মেডিক্যাল কলেজের ক্যাম্পাসের বাইরে। ওই ছাত্রী এক সহপাঠীর সঙ্গে রাতের খাবার খেতে বাইরে বেরিয়েছিলেন। নির্যাতিতা বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন এবং তিনি পুলিশকে তাঁর জবানবন্দি দিয়েছেন। এই ঘটনাটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলগুলির মধ্যে বাগযুদ্ধ শুরু হয়েছে।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকালই নির্যাতিতাকে দেখতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। আজ যাবেন বিধায়ক তথা দলের সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পল। রাজ্যের বিভিন্ন থানায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications