ঝাড়গ্রামে বৃহন্নলাদের অত্যাচারে শিশু মৃত্যুর ঘটনায় ধৃত ৩
ঝাড়গ্রামে বৃহন্নলাদের অত্যাচারে শিশু মৃত্যুর ঘটনায় ধৃত ৩
বৃহন্নলাদের অত্যাচারের কারণেই শিশু মৃত্যুর ঘটনার অভিযোগে ধৃত তিন বৃহন্নলাকে শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক এডউন লেপচা তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার বিনপুর থানার শিলদা এলাকায় এক অসুস্থ সদ্যজাত শিশুকে পরিবারের নিষেধাজ্ঞা সত্ত্বেও সুমন খিলার নামে ওই শিশুকে জোর করে কোলে নিয়ে বৃহন্নলারা নাচায়। এর জন্য তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন সদ্যোজাত শিশুর পরিবার।

সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবারই বিনপুর থানার পুলিশ সুহানা , সুমানা এবং রানী মন্ডল নামে তিন বৃহন্নলাকে বিনপুর থানার মাটিহানা গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এই তিনজনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন সহ একাধিক মামলায় মামলা রুজু করে বিনপুর থানার পুলিশ।
এদিন ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ধৃত তিনজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । এ ধরনের ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে। কেউ বৃহন্নলাদের হাতে তাদের সন্তানদের নাচানোর জন্য তুলে দিতে চাইছে না। এলাকার লোকজন বিশ্বাস করে যে সদ্যজাতদের এই বৃহন্নলারা কোলে নিয়ে নাচালে তার শুভ হয়। এবার এই কুসংস্কারের বিরুদ্ধে সকালে কথা বলছেন অনেকেই ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications